1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে ১০ পিচ ইয়াবাসহ দুজন আটক,ভ্রাম্যমাণ আদালতে যথাক্রমে ৬ ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

রাজারহাটে ১০ পিচ ইয়াবাসহ দুজন আটক,ভ্রাম্যমাণ আদালতে যথাক্রমে ৬ ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

আব্দুল হাকিম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৩১ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:

রাজারহাটে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী ও এক ক্রেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে রাজারহাট থানা পুলিশ।বুধবার ২৭ শে আগস্ট দুপুর ২:৩০ টায় উপজেলার নাজিমখান বাজারে চন্দন রায় নামে এক কিশোর কে ইয়াবা ট্যাবলেট সহ আটক করে এলাকাবাসী।
বিষয় টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজারহাট থানার একটি চৌকস পুলিশ টিম ঘটনা স্থলে পৌছান।চন্দন রায়ের তথ্যের ভিত্তিতে রাজারহাট থানা পুলিশ ওই বাজারের মাদক ব্যবসায়ী আব্দুল হালিমের দোকানে তল্লাসী করে ১০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।পরে পুলিশ ১০পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আব্দুল হালিম ও মাদক ক্রেতা চন্দন রায় কে গ্রেফতার করে রাজারহাট উপজেলার সহকারী ভূমি কমিশনার আসাদুল হকের ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।মাদকদ্রব্য আইনে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল হক মাদক ব্যবসায়ী আব্দুল হালিম কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ও ৫০০০ টাকা জরিমানা করেন।মাদক ক্রেতা চন্দন রায় কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং ১০০ টাকা জরিমানা করেন।দন্ডপ্রাপ্ত আসামি আব্দুল হালিম নাজিমখান ইউনিয়নের তেলিপাড়া মনারকুটি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে এবং চন্দন রায় উলিপুর উপজেলার তেতুলতলা পান্ডুল ইউনিয়নের স্বপন রায়ের ছেল।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ পরোয়ানা মুলে আসামীদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছেন বলে সাংবাদিক কে নিশ্চিত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park