1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীর মোহনপুরে সেনা টহল গাড়িতে ট্রাকের ধাক্কা, আ/হ/ত ১০ - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা শাখার আয়োজনে প্রার্থনা সভা আয়োজন করা হয়। কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ। সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি

রাজশাহীর মোহনপুরে সেনা টহল গাড়িতে ট্রাকের ধাক্কা, আ/হ/ত ১০

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২২৫ বার পঠিত

 

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টা

‎

‎রাজশাহীর মোহনপুর উপজেলা সদরের মডেল টাউন এলাকায় ট্রাকের ধাক্কায় আট সেনা সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। আহত অপর দুইজন ট্রাকের চালক ও তার সহকারি।

‎

‎আহতদের মধ্যে একজনকে রাজশাহী সিএমএইচ ও দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

‎

‎মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, মোহনপুর মডেল টাউনের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সেনাবাহিনীর পিকাপ গাড়ি ও ট্রাক রাস্তার পাশের খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

‎

‎যাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সেনা সদস্য ল্যান্স কর্পোরাল আলাউদ্দিনকে সিএমএইচ এবং সিপাহী মোঃ জুয়েল রানা ও ট্রাকের হেলপার রায়হান ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক চালকে আটক করা হয়েছে।

‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park