1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে  বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে  বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা ‎

মহাজামিল
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ২০২ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
‎
‎বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও জাতীয়তাবাদী চেতনার আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎ মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টা থেকে রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের বসন্ত কেদার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ দোয়া মাহফিল ও শোক সভার আয়োজন করে মৌগাছি ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক এবং দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত। তাঁর ইন্তেকালে জাতীয়তাবাদী শক্তি একজন অভিভাবককে হারিয়েছে। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আল্লাহ তায়ালার দরবারে তাঁর জান্নাতুল ফেরদাউস কামনা করি।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিকী মুকুল। তাঁর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী দোয়া মাহফিল ও শোক সভায় অংশগ্রহণ করেন। এ সময় মোহনপুর থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ মৌগাছি ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের ত্যাগী ও সক্রিয় কর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎দোয়া মাহফিলে স্থানীয় মহিলা দলের নেতৃবৃন্দ ও নারী নেত্রীবৃন্দ শোকাতুর হৃদয়ে অংশগ্রহণ করেন। সভার শেষপর্যায়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
‎
‎বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park