1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে বিশেষ অভিযানে আ.লীগ কর্মীসহ ১৫ জন গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’

রাজশাহীতে বিশেষ অভিযানে আ.লীগ কর্মীসহ ১৫ জন গ্রেপ্তার

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১২৪ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ জনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অভিযোগে আটক করা হয়েছে। এছাড়াও আরএমপির অন্যান্য অভিযানে ১৩ জন গ্রেপ্তার হয়, যাদের মধ্যে ৪ জন ওয়ারেন্টভুক্ত, ৩ জন মাদক মামলায় এবং বাকি ৬ জন বিভিন্ন অপরাধে সংশ্লিষ্ট।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছে আওয়ামী লীগ কর্মী আলী মোহাম্মদ নুসায়ের (৪০) ওরফে ইমন এবং মোঃ শাহিন (২৩)। আলী মোহাম্মদ নুসায়ের রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা পুকুরপাড় এলাকার মোঃ এসকেন্দার আলী ওরফে নোভেল মোল্লার ছেলে। শাহিন একই থানার ধরমপুর এলাকার মোঃ রবকুলের ছেলে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park