1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে ঐক্য প্রেসক্লাবের শুভ উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

রাজশাহীতে ঐক্য প্রেসক্লাবের শুভ উদ্বোধন

ফিরোজ আলম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৮২ বার পঠিত

ফিরোজ আলম, স্টাফ রিপোর্টার:

রাজশাহীর মোহনপুর উপজেলায় ” মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাব” এর অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ জুন ) বেলা সাড়ে ১১টার সময় উপজেলা ৪নং মৌমাছি ইউপির বসন্তকেদার বিদিরপুরে আজাহার মার্কেটে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের সাংবাদিক রাজিব খাঁন এর সভাপতিত্বে ও ইশারুল হক এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও ফিতা কেটে অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মাহবুব অর রশিদ, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার শামসুজ্জোহা, সাবেক যুগ্ম আহবায়ক বেলাল উদ্দিন খন্দকার, ৪ নং মৌগাছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস।

এ সময় আরো উপস্থিত ছিলেন মৌমাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী মুকুল, মৌগাছি ইউনিয়ন বিএনপি নেতা আলাউদ্দিন (মাস্টার),
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন, সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, যুগ্ম আহবায়ক সাকিবুল হাসান লিটন, আরিফ সরকার, মৌগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রায়হানুল ইসলাম, সাবেক ইউপি সদস্য রেজাউল করিম,
আনসার ও ভিডিপি সদস্য মাহফুজা মোস্তারী খাতুন ও রিয়া মনি খাতুন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা মোহনপুর উপজেলা সভাপতি এম এম মামুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাদিকুল ইসলাম স্বপন, মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের রাজশাহী জেলা ও উপজেলা ভিত্তিক স্থানীয় এবং জাতীয় দৈনিক পত্রিকা ও ইলেকট্রনিক সকল প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন। সিনিয়র সাংবাদিক মতিউর, ফয়সাল, মোস্তফা হোসেন ভিক্টর, ফিরোজ আলম, রঞ্জু আহমেদ রকি, খন্দকার মেসবাউল, হাসান মাহমুদ, মহাজামিল, হাফিজ, হাসান আক্তার, নাসির উদ্দিন, আলামিনপ্রমুখ।

এসময় অতিথিরা বক্তব্যে বলেন সাংবাদিক হলো জাতির বিবেক সাংবাদিকরা সত্য প্রকাশ করবে এটাই সাংবাদিকদের কাজ। মোহনপুর উপজেলা সাংবাদিকদের একটা যায়গা হলো, সব সময় উপজেলা মানুষের পাশে থাকবে বলে আশাকরি, একটি এলাকার বাতিঘর সাংবাদিক, তাদের লেখনিতে অসহায় মানুষের কথা ফুটে উঠবে, দুর্নীতির কথা ফুটে উঠবে, উপজেলার মানুষ সব সময় পাশে থাকবে, বিভিন্ন পরামর্শ ও সুন্দর লিখনির মাধ‍্যমে ফুটিয়ে তুলতে সকল সদস‍্যদের প্রতি অতিথিরা আশা ব‍্যক্ত করেন। এই উপজেলার সাধারণ মানুষ পিছনে রয়েছে লেখনির মাধ‍্যমে দুঃখ, দূর্দশার কথা ফুটিয়ে তুললে তাড়াতাড়ি কতৃপক্ষের নজরে আসবে, তখন অটোমেটিক উন্নয়ন হবে। পরিশেষে সভাপতিত্বের বক্তব্যে ইতি টেনে প্রেসক্লাব অফিসের শুভ উদ্বোধন ঘোষণা সমাপ্তি করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park