1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শেষে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শেষে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু।

জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৭২ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন,

শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ঈদুল ফিতরের ছুটি শেষে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতরের ছুটি শেষে রোববার (০৬ এপ্রিল-২৫) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।
শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা ও কর্মচারীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে শ্রেণি কার্যক্রম আরম্ভ হয়। ছুটি শেষে ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এসময় শিক্ষার্থীরা জানান ছুটির পর আজ ক্লাস শুরু হয়েছে। শিক্ষক, বন্ধু ও সহপাঠীদের অনেক দিন পর পেয়ে খুব আনন্দ অনুভব করছি। ছুটি শেষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ ও নব উদ্যমে তাদের কাজ আরম্ভ করেছেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হাসান তালুকদার দিনের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা জানান।
তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তাদের দায়িত্ব অনুযায়ী কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, ২৩ মার্চ-২৫ (রবিবার) থেকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ৪ ও ৫ এপ্রিল (শুক্রবার, শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় ৬ এপ্রিল-২৫ (রবিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park