1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যাত্রাবাড়ীর সাবেক ওসি আবুল হাসান টেকনাফে গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ। সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম রাণীশংকৈলে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নেওয়া হলো কর্মসূচি কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর

যাত্রাবাড়ীর সাবেক ওসি আবুল হাসান টেকনাফে গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি

ঢাকার যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার মামলায় কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকালে টেকনাফ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরী জানান।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজারবাগ পুলিশ লাইনসের এসআই মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান তাইম গুলিতে নিহত হন। ওই ঘটনায় দায়ের করা হত্যার মামলায় আসামি যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।

“টেকনাফে অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আবুল হাসানকে গ্রেপ্তার করে জেলা পুলিশের হেফাজতে আনা হয়। বিষয়টি ঢাকায় সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে। ওখান থেকে পুলিশের একটি দল কক্সবাজারে আসছে। তারাই আবুল হাসানকে ঢাকায় নিয়ে যাবেন।”

নিহত তাইম নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এম ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ২০ জুলাই তিনি যাত্রাবাড়ী এলাকায় গুলিতে নিহত হন।

প্রবল আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০ আগস্ট তাইমের মা মোসা. পারভীন আক্তার এ মামলা দায়ের করেন। সেখানে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেন, যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসানসহ পাঁচজনকে আসামি করেন।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ২০ জুলাই দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। ওই সময় তাইম তার দুই বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় চা খেতে যান। আন্দোলনকারীরা তখন সেখানে বিক্ষোভ করছিল। তখন ডিসি ইকবাল হোসেনের নির্দেশে বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও গুলি চালানো হয়।

“ওই পরিস্থিতিতে আন্দোলনকারীরা প্রাণভয়ে ছুটোছুটি শুরু করেন। তাইম ও তার দুই বন্ধু চায়ের দোকানো ঢুকে শাটার টেনে দেয়। কিন্তু শাটারের নিচের দিকে আধা হাত খোলা ছিল। সেখানে অবস্থারকারীদের পুলিশ টেনে বের করে। জাকির হোসেন গুলির থেকে বাঁচতে চাইলে দৌঁড় দিতে বলে। তখন তাইম সবার আগে দৌঁড় দেয়। জাকির গুলি করে। বিনা চিকিৎসায় তাইম সেখানেই মারা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park