1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে, দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙ্গন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে, দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙ্গন।

মো: জাকারিয়া হোসেন শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১১৭ বার পঠিত

মো: জাকারিয়া হোসেন শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জে আবারো দ্রুত বাড়ছে যমুনা নদীর পানি, দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙ্গন।

আবারও যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে পানি ৩৪ সে.মি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।

এদিকে পানি বাড়ায় যমুনার চরাঞ্চল ও অরক্ষিত অঞ্চলে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনরোধে কয়েকটি পয়েন্টে জিওব্যাগ ফেললেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ফলে যুগ যুগ ধরে বসবাস করে আসা কাঁচা-পাকা বসতভিটা, শিক্ষা, প্রতিষ্ঠান ও ফসলী জমি বিলীন হয়ে যাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, মঙ্গলবার সকাল ৬টায় সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধ হার্ড পয়েন্টে পানি সমতল রেকর্ড করা হয়েছে ১২.০২ মিটার। গত ২৪ ঘণ্টায় ৩৪ সে.মি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৮৮ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেখানে বিপৎসীমা ১২.৯০ মিটার।

কাজিপুর উপজেলায় মেঘাই পয়েন্টে সকালে পানি সমতল রেকর্ড করা হয়েছে ১৩.৭০ মিটার। গত ২৪ ঘণ্টায় ৪০ সে.মি পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১১০ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে শাহজাদপুর উপজেলার বিভিন্ন গ্রাম যেমন – পাচিল, আড়কান্দি, জালালপুর, সদর উপজেলার চরাঞ্চল কাওয়াকোলা ও কাজিপুর উপজেলার খাসরাজবাড়ীর বেশ কয়েকটি পয়েন্টে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, কয়েকটি পয়েন্টে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনরোধে জিওব্যাগ ও জিওটিউব ফেলে নিয়ন্ত্রনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park