1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির উদ্যােগে সম্প্রীতি সভা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ। সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম রাণীশংকৈলে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নেওয়া হলো কর্মসূচি কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর

মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির উদ্যােগে সম্প্রীতি সভা অনুষ্ঠিত।

মোঃ আল আমিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৮ বার পঠিত

মোঃ আল আমিন
জয়পুরহাট জেলা প্রতিনিধি।

“সকল ধর্ম-বর্নের সবায় মিলে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যায়ে”
১৪ সেপ্টেম্বর রোজঃ শনিবার বিকাল ৩ ঘটিকায় পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বিনধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির উদ্যােগে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক জনাব গোলজার হোসেন।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, জনাব ফারুক হোসেনের সঞ্চালনায় সম্প্রীতি সভার সভাপতিত্ব করেন মোহাম্মাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, জনাব আলহাজ্ব আইনুল হক মন্ডল।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবান, জনাব মাসুদ রানা প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে,গোলজার হোসেন নেতাকর্মীদের বলেন, বাংলার সাহসী ছাত্রদের ত্যাগের ফসল এই স্বাধীনতা ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ। এলাকায় শান্তি ও স্বাধীনতা রক্ষায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে সবাইকে। ছাত্র আন্দোলনে শহীদদের রক্তের মর্যাদা দিতে হলে লক্ষ্য রাখতে হবে কোন মানুষ যাতে হয়রানির শিকার না হন। সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষায় নেতাকর্মীদের ঢাল হয়ে কাজ করার আহবান জানান তিনি। আইন হাতে তুলে না নিয়ে অপরাধীদেরকে আইনের হাতে সোপর্দ করার আহবান জানান তিনি। ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মাঝে কোনপ্রকার র্কোন্দল যেন সৃষ্টি না হয়, হাইব্রিড যেন দলে যায়গা না পায়, নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি আর বলেন, জাতীয়তাবাদীর নেতাকর্মীরা সুসংগঠিত এবং ঐক্যবদ্ধভাবে সকল অপপ্রচার ও অপশক্তির বিরুদ্ধে মোকাবেলা করতে হবে।
এছাড়াও সম্প্রীতি সভায় প্রধান বক্তার বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন, পরাজিত শক্তিরা দেশকে অস্থিতিশীল করার জন্য এখনো ষড়যন্ত্র করছে।
কিন্তু আমরা তা হতে দেব না।
যারাই দলের নাম ব্যবহার করে অপকর্ম করবে কিংবা নৈরাজ্য-অপকর্মের সঙ্গে জড়িত থাকবে, দলের বদনাম হবে-এমন কোনো কিছুই আপস করবে না জেলা বিএনপি। কেউ বিশৃঙ্খলা কিংবা অপকর্মের সঙ্গে জড়িত থাকলে ব্যবস্থার নেওয়া হবে।

সম্প্রীতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাঁচবিবি উপজেলা আহবায়ক, জনাব সাইফুল ইসলাম (ডালিম), পৌর বিএনপির আহবায়ক জনাব আবুল হাসনাত মন্ডল (হেলাল), উপজেলা বিএনপির সাধারন সম্পাদক, জনাব আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, জনাব মঞ্জরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, জনাব জিয়াউর ফেরদৌস রাইট, জেলা কৃষক দলের উন্নতম সদস্য জনাব কাজী আনিছুর রহমান, যুবকদের নেতা ইয়ামিন মন্ডল, পিয়ার নবী, বুলবুল আহমেদ বুলু, প্রমুখ।
সম্প্রীতি সভায় মোহাম্মদপুর ইউনিয়নের শত শত সাধারন জনাতা এবং উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, বিএনপি ও বিএনপির অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park