1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মুরাদনগরে সাংবাদিক সমিতির কমিটি গঠন সভাপতি- এন এ মুরাদ , সাধারণ সম্পাদক- জালাল আহমেদ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

মুরাদনগরে সাংবাদিক সমিতির কমিটি গঠন সভাপতি- এন এ মুরাদ , সাধারণ সম্পাদক- জালাল আহমেদ

 কুমিল্লা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেলে কোম্পানীগঞ্জ বাংলা রেস্তোরার কনফারেন্স রুমে দ্বি-বার্ষিক সম্মেলনে এন এ মুরাদ সভাপতি ও জালাল আহমেদ’ কে সাধারণ সম্পাদক করে এ কমিটির ঘোষণা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাদা এমরান। দ্বি-বার্ষিক সম্মেলনে সাংবাদিক সমিতির সভাপতি এন এ মুরাদের সভাপতিত্বে ও সিয়াম খানের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যুগান্তর কুমিল্লা ব্যুরো ও আরটিভি কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি আবুল খায়ের। তিনি বলেন, “ একটি রাষ্ট্রের চারটি খুঁটি। তার মধ্যে গণমাধ্যম হচ্ছে একটি । গণমাধ্য ছাড়া রাষ্ট্র কখনো সোজা হয়ে দাঁড়াতে পারেনা। পৃথিবীর যেই দেশের গণমাধ্যম যতো বেশী স্বাধীন ওই দেশ ততো বেশি উন্নত। কিন্তু অতিব সত্য হচ্ছে এ দেশে গণমাধ্যম নিয়ে নোংরা রাজনীতি করা হয়। জেলার বিভিন্ন উপজেলায় লক্ষ করা গেছে বিগত দিনে গণমাধ্যমকে নিয়ে নোংরা রাজনৈতি করেছে কিছু অসাধু রাজনৈতিক। তাঁরা সাংবাদিকদের মাঝে বিভাজন সৃষ্টি করে নীজেদের ফায়দা হাসিলের চেষ্টা করেন। এদেরকে রুখে দিতে ঐক্যেবদ্ধ সাংবাদিকতার বিকল্প কিছু নেই। এই কাজটি করে যাচ্ছেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক শাহজাদা এমরান । যার একটি ডাল হচ্ছে মুরাদনগর উপজেলা সাংবাদিক সমিতি ”। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন , সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সহ-সভাপতি ও ইনকিলাবের নিজস্ব প্রতিবেদক সাদিক হোসেন মামুন, সিটিভি নিউজের সম্পাদক ও প্রকাশক ওমর ফারুক তাপস, কালের কন্ঠ পত্রিকার নারায়নগেঞ্জর মাল্টিমিডিয়া রিপোর্টার সুভাস সাহা , অধ্যাপক শাহআলম জাহাঙ্গীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও মুরাদনগর উপজেলা যুগান্তর প্রতিনিধি জালাল আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক সমকাল মুরাদনগর প্রতিনিধি বেলাল উদ্দিন কলামিষ্ট ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মমিনুল ইসলাম মোল্লা, সাংবাদিক মোহাম্মদ আলী ও আবুল বাশার প্রমুখ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মমিনুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি মোহাম্মদ আলী ও আক্তার হোসেন। এছাড়াও চ্যানেল এসের মুরাদনগর প্রতিনিধি বিল্লাল হোসেন’কে যুগ্ন সাধারন সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিনের এম ফয়জুল ইসলাম সাংগঠনিক সম্পাদক , এশিয়ান টিভি মুরাদনগর প্রতিনিধি আবুল বাশারকে অর্থ সম্পাদক ও জাগো জনতার প্রতিনিধি আনোয়ার হোসাইনকে দপ্তর সম্পাদক, এশিয়ানটিভি কুমিল্লা উত্তর মাল্টিমিডিয়া প্রতিনিধি শহীদুল্লাহ প্রচার সম্পাদক, আমাদের মাতৃভূমির মিজানুর রহমানকে সাহিত্য ও প্রকাশনা, জনবাণীর প্রিয়ন্ত মজুমদারকে তথ্য ও আইসিটি সম্পাদক করা হয়েছে। কমিটির কার্যনিবাহী ও সাধারণ সদস্যরা হলেন- আবদুল্লাহ আল মেহেদী, গোলাম মোস্তফা, ইব্রাহীম মুন্সি ও জাকির হোসেন। সদস্য- আব্দুল আলীম, বশির আহমেদ ডালিম, মো.নাজমুল হোসেন, আজিজুল হক, এরশাদ মিয়া, মাহবুবুল আলম মামুন সরকার, মো.নাঈম, মাইন উদ্দিন বাহাদুর, ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, সিয়াম খান, মুশফিকুর রহমান ও নাদিমুল আলম তানভীর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park