1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মুখরিত মূক - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মুখরিত মূক

নজরুল ইসলাম হাবিবী
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১২১ বার পঠিত

মুখরিত মূক

নজরুল ইসলাম হাবিবী

অনন্ত অন্তরীক্ষ অগণন ভেদ তত্ত্ব বুঝি,
গ্রহ গুণি, মেঘ থেকে বারি তথ্য খুঁজি,
স্রষ্টার মহারূপ দেখি সে যে কত,
ছন্দরা দোলা দেয় মনে অবিরত,
কথা বলে শূন্যতা, পূর্ণতা চায়,
অপূর্ণ থেকে গেল সে যেন কোথায়!
নিভৃতে কাঁদে কেউ চায় মূকে ভাষা,
কার যেন রয়ে গেল অতৃপ্ত আশা!
কার যেন ম্লান আজ হৃদয়ের হাসি,
কি যেন দোলা দেয় বুকে ভাবে আসি!
এদেরও বলার ছিল পৃথিবীতে কথা,
এদেরও বুকে আছে মহাকাব্য গাথা!
হৃদয়ের অভিশপ্ত অব্যক্ত সুর,
মহাবিশ্বে দিতে চায় আলোর নূপুর।

আমাদের চারপাশে কত মূক আছে
এতোটুকু প্রাণ চায়, মন মায়া যাচে।

জগতে আলোর নাচন ভাষার বাগান,
দ্যোতনা ব্যঞ্জনা সুর লয় তান।
সেখানে অশ্রু ঝারে মূকেরা আড়ালে
ভাষা চায় আশা চায় আমার বিড়ালে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park