1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদে ঠিকাদার আবদুল কাদের এর সাংবাদিক সন্মেলন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদে ঠিকাদার আবদুল কাদের এর সাংবাদিক সন্মেলন

রিপোর্টার : সাবের আব্দুল্লাহ
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২২৯ বার পঠিত

রিপোর্টার : সাবের আব্দুল্লাহ

শীর্ষ মাদক সম্রাট নেতা কাদের আক্ষা দিয়ে এবং বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করায়
কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটিয়াখোলা গ্রামের একজন বাসিন্দা মোঃ মফিজুল ইসলামের ছেলে ঠিকাদার মোঃ আবদুল কাদের এর বিরুদ্ধে ব্যবসায়ীক পার্টনার দেবিদ্বার উপজেলার বোশনা গ্রামের সফিকুল ইসলামের ছেলে কাজী লোকমান হোসাইনের এর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী আবদুল কাদের। ৬ সেপ্টেম্বর রোববার বিকেলে কুমিল্লায় এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুল কাদের বলেন,
আমি মোঃ আবদুল কাদের, পিতা মোঃ মফিজুল ইসলাম। আমি কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটিয়াখোলা গ্রামের একজন বাসিন্দা। আমি দীর্ঘ দিন ধরে মেসার্স কামরুল এন্টারপ্রাইজ এর একজন প্রোপ্রাইটর তথা একজন ঠিকাদার বটে। এছাড়া আমার নিজ গ্রামে একে মডেল স্কুল নামীয় একটি শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে আমি গড়ে তুলি, পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেরর সাথে আমি জড়িত রয়েছি। বর্তমানে আমি আমাদের গ্রামের দক্ষিণ পাড়া জামে মসজিদের কোষাদক্ষ্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি।
এমতাবস্থায় ঠিকাদারি কাজে লাইসেন্স নিয়ে দেবিদ্বার উপজেলার বোশনা গ্রামের সফিকুল ইসলামের ছেলে কাজী লোকমান হোসাইনের সাথে কাজের বিলের টাকা নিয়ে বিগত ২২ সেপ্টেম্বর-২০২৪ইং কথা কাটাকাটি হয়। আমি কাজী লোকমানের নিকট ঠিকাদারী কাজের বিল বাবত সর্বমোট ২২ লক্ষ ৭৫ হাজার টাকা পাই। এর মধ্যে এলজিইডি থেকে বিল বাবত ১৩ লক্ষ ৬৪ হাজার ১ শত ১৩ টাকার আমাকে একটি চেক প্রদান করা হয়। আমি এই চেক এনআরবিসি ব্যাংক কুমিল্লা কান্দিরপাড় শাখায় লোকমানের একাউন্টে জমা করি। বিনিময়ে ঐ চেকের বিপরীতে লোকমান হোসাইন আমাকে ১৩ লক্ষ টাকার একটি চেক দেয়। টাকা তুলতে গিয়ে আমি ব্যাংকে গিয়ে দেখি লোকমানের একাউন্টে কোন টাকা নেই। এনিয়ে আমি ০৬/১০/২০২৪ইং তারিখে কুমিল্লার বিজ্ঞ আদালতে একটি চেক ডিসঅনার মামলা দায়ের করি।
এরই সূত্রধরে লোকমান আমাকে জড়িয়ে আমার সম্মানহানী করতে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে আমার বিরুদ্ধে কুমিল্লার স্থানীয় দৈনিক সমাজকন্ঠ পত্রিকার প্রথম পাতায় এবং কুমিল্লার ডাক ও দৈনিক গণতনত্র নামের ২টি অনলাইনে বিভিন্ন প্রকার মিথ্যা সংবাদ প্রচার করে, যা আমার দৃষ্টিগোচরে আসে। আমি এ মিথ্যা সংবাদ প্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার বিরুদ্ধে এমিথ্যা সংবাদ প্রচার করার পূর্বে কোন সংবাদকর্মী আমাকে কোন প্রকার জিঙ্জাসাবাদ অথবা কোন প্রকার বক্তব্য না নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করায় পত্রিকা কর্তৃপক্ষের বিরুদ্ধেও আমি প্রতিবাদ জানাচ্ছি।
ভুক্তভোগী ঠিকাদার আবদুল কাদের আরো বলেন, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচার করে আমার মানহানী করায় আমি আপনাদের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচারকারী লোকমান হোসাইনকে আইনের আওতায় আনার জন্য অনুরোধ করছি। আমার বিরুদ্ধে সংবাদপত্রে লিখিত সকল তথ্য মিথ্যা ও বনোয়াট।
অভিযোগকারী লোকমান হোসাইনের মোবাইল নাম্বার বন্ধ থাকায় কোন প্রকার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park