1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মিথ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

মিথ

আরজাত হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

মিথ
আরজাত হোসেন

হুতুম প্যাঁচা, হুতুম প্যাঁচা
ডাকলে তুমি যায় না বাঁচা,
ভয়ে মুখ বন্ধ!
লোকের কথা রাখলো কোমায়,
লক্ষ্মী-প্যাঁচা ডাকলো তোমায়,
জীবনানন্দ।

হাঁড়িচাচা, হাঁড়িচাচা
ডাকলে যে দেয় গায়ে খেঁচা,
হয় নাকি খুব দ্বন্দ্ব!
লোকের কথা সবই মিছে,
লেজ নাড়িয়ে যাও রে নেচে,
বলব আমি ছন্দ।

ডাকলে কুকুর ঘরের পাশে
তাই বলে যে বিপদ আসে
মিছে সব এই গল্প।
ঘরের ভিতর পোষে কেউ,
ডাকল কত “ঘ্যাউ ঘ্যাউ”,
তবু বিপদ অল্প!

ডাকলে তুমি হলুদ পাখি,
অতিথিও আসে নাকি!
এটা কি খুব সত্য?
গল্প-কথায়, কল্প-কথায়,
মিছেমিছি, খুব অযথাই
একদমই নই মত্ত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park