1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মানবতার এক অনন্য বাতিঘর-মাওলানা শায়খ ফয়েজ আহমদ  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

মানবতার এক অনন্য বাতিঘর—-মাওলানা শায়খ ফয়েজ আহমদ 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৭০ বার পঠিত

​

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
​আজকের স্বার্থমগ্ন পৃথিবীতে মাওলানা শায়খ ফয়েজ আহমদ একটি অনুপ্রেরণার নাম। তিনি কেবল একজন প্রাজ্ঞ আলেমই নন বরং  আর্তমানবতার অকৃত্রিম বন্ধু। সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে তিনি নিজের জীবন উৎসর্গ করে যাচ্ছেন।

শুধুর বৃটেন থেকে এসে পৌর শহরের নলজুর নদীর উপর নির্মানাধীন আর্চ সেতুটি তিন দফায় সময় বাড়িয়েও নির্মান কাজ শেষ না হওয়ায় দুর্ভোগে পড়েছে উপজেলাবাসী। নলজুর নদী পারাপারের জন্য নলজুর নদীর উপর বিকল্প স্টীলের পাটাতনের তৈরি সেতুর এপ্রোচে মাটি না থাকায় যোগাযোগে চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলাবাসী। মানুষের কষ্ট লাগবে বিকল্প সেতুর এপ্রোচে শায়খ মাওলানা ফয়েজ আহমদ নিজেই লেগে যান সংস্কার কাজে।

এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি দীর্ঘ ৩ দশক থেকে মানবতার কাজে নিজেকে আত্মনিয়োগ করে কাজ করে যাচ্ছি,মানবিক কাজ জন প্রতিনিধি না হয়েও করা সম্ভব যদি স্বদ ইচ্ছে থাকে। 

জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান সুনামগঞ্জ ষোলঘর দারুল ফালাহ আইডিয়াল মাদ্রাসার অধ্যাপক সাইফুর রহমান সাজাওয়ার বলেন,

সমাজ সেবার পাশাপাশি দ্বীনি শিক্ষা,নৈতিক ও মানবিক শিক্ষার প্রসারে শায়খ মাওলানা ফয়েজ আহমদ এর অবদান অবিস্মরণীয়।

​যার হৃদয় অন্যের দুঃখে কেঁদে ওঠে। আল্লাহ তাআলা এই মহান কর্মবীর  এবং আমাদের তাঁর আদর্শে অনুপ্রাণিত হওয়ার তৌফিক দিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park