1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে লবনের ন্যায্য মূল্য ও বিদেশ থেকে আমদানি বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মহেশখালীতে লবনের ন্যায্য মূল্য ও বিদেশ থেকে আমদানি বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ

সুমন চন্দ দে
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: 

কক্সবাজারের সাগর ও নদী বেষ্টিত দ্বীপ উপজেলা মহেশখালীতে লবণ আমদানি বন্ধের এবং লবন চাষীদের প্রখর রৌদ্রে ঘাম ঝরানো উৎপাদিত দেশীয় লবণের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন। এসময় সড়কে লবণ ছিটিয়ে প্রতিবাদ করেন শতাধিক লবন চাষী।

১৩ অক্টোবর (সোমবার) সকাল ১১টায় মহেশখালী উপজেলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে লবণ উৎপাদনকারী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ, মহেশখালী। কর্মসূচিতে শতাধিক লবণচাষি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। প্রত্যেকে ব্যানার হাতে ও হাতে লবণ নিয়ে অবস্থান নেন, যা কর্মসূচিতে ভিন্ন মাত্রা যোগ করে।

সমাবেশে বক্তারা বলেন—
“বাংলাদেশে লবণের বার্ষিক উৎপাদন পর্যাপ্ত থাকার পরও অযৌক্তিকভাবে বিদেশ থেকে লবণ আমদানি করা হচ্ছে। এতে দেশীয় চাষিরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাজারে অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্যে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত উৎপাদকরা।”

বক্তারা আরও জানান, ধারদেনা আর ঋণের টাকায় লবণের মাঠ করে এখন বেকায়দা প্রান্তিক লবণচাষিরা। কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে লবণের দাম না থাকায় চাষিদের ঘরে ঘরে নীরব কান্না চলছে। অবিলম্বে বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ, বিদেশি শিল্প লবণের বাজারজাত নিয়ন্ত্রণ এবং দেশীয় লবণের ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে। তা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন লবন চাষীরা।

প্রতিবাদ সমাবেশে  বক্তব্য রাখেন অত্র সংগঠনের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ, সদস্য সচিব মৌঃ আতাউর রহমান,ব্যবসায়ি আয়াত উল্লাহ সিকদার, মনিরুজ্জামান, মোঃ সাহাব উদ্দিন, সালাহ উদ্দিন রতন, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদিন, মৌঃ কামাল উদ্দিন, নুরুল কবির মেম্বার,জাকের বাদসা সহ অনেকেই বক্তব্য রাখেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দরা।

চাষিদের তথ্যমতে, একজন চাষির পক্ষে ৩ কানি (১.২০ একর) জমি চাষ করা সম্ভব। ৩ কানি জমির ইজারা বাবদ খরচ ২ লাখ ১০ হাজার টাকা। পলিথিন খরচ ২০ হাজার টাকা। শ্রমিক ও অন্যান্য খরচ ২০ হাজার টাকা। মোট খরচ হয় ২ লাখ ৫০ হাজার। ১ কানিতে লবণ উৎপাদন গড়ে ৩’শ মণ। ৩ কানিতে মোট উৎপাদন ৯’শ মণ। এখন লবণের বাজার দর ২’শ টাকা থেকে ৩’শ বিশ টাকা। তাহলে মোট আয় ১,৯৮,০০০ টাকা। যাতে ৩ কানিতে লোকসান হয় ৫২ হাজার টাকা। প্রতি কানিতে প্রায় ১৭ হাজার টাকার অধিক। আর ৬ মাসে চাষির শ্রমের মূল্য ১ লাখ টাকা ধরলে মোট লোকসান হয় ১ লাখ ১৭ হাজার টাকা। গত মৌসুমে লবণের দাম ছিলো ৫’শ থেকে ৬’শ টাকা। যার কারণে এই মৌসুমে কোনো কোনো জায়গায় জমির দামও বেড়েছে অধিক। কিন্তু এই বছর বর্তমান লবণের দাম ২’শ থেকে ২২০ টাকা। ভোক্তা পর্যায়ে কিন্তু দাম কমেনি। তাহলে উৎপাদক পর্যায়ে কেন দাম কমিয়ে দেয়া হলো তার উত্তর নেই সংশ্লিষ্ট কারো কাছে।

প্রতিবাদ সমাবেশ শেষে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে সরকারের কাছে পাঠানো হয়। সমাবেশটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park