1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে রথযাত্রা র‌্যালীতে হিন্দু সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষের মিলনমেলা.. - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মহেশখালীতে রথযাত্রা র‌্যালীতে হিন্দু সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষের মিলনমেলা..

সুমন চন্দ দে
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৮০ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: 

মহেশখালীতে বর্ণাঢ্য আয়োজনে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সার্বজনীন ভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ২৭ শে জুন (শুক্রবার) সকাল থেকে মহেশখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের জলদাস পাড়ার উদ্যোগে গোরকঘাটা বাজারস্থ জলদাশ পাড়া’র শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে মঙ্গল আরতি, গুরু পুজা, শ্রী শ্রী জগন্নাথ দেবের পুজা, ভোগারতি ও প্রসাদ বিতরণ করা হয়। দুপুরে মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মহেশখালী উপজেলা সদরের দক্ষিণ হিন্দু পাড়া, থানা পাড়া, পুটিবিলা পাল পাড়া হয়ে ঠাকুরতলা আদিনাথ মন্দির প্রদিক্ষন করে আদিনাথ ঠাকুরতলায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ পরিক্রমা সমাপ্ত হয়। 

এতে সনাতনী সম্প্রদায়ের নানা বয়সের হাজারো নারী-পুরুষ অংশগ্রহন করেন। 

বিশ্বাস করা হয় যে, তৎকালীন রানী গুন্ডিচা রাজাকে এই উৎসব আয়োজনের জন্য অনুরোধ করেছিলেন, যাতে পাপী এবং দরিদ্র অস্পৃশ্যরা, যাদের সাধারণত মন্দিরে প্রবেশের অনুমতি ছিল না, তারা তাঁর রথে ভগবান জগন্নাথের দর্শন পেতে পারেন এবং এর ফলে মোক্ষ লাভ করতে পারেন।

রথযাত্রা বা রথদ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারত সহ  বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়।

আগামী ৫ই জুলাই (শনিবার) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সমাপ্তি হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park