1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে বেশি দামে গরুর মাংস বিক্রি করায় চার ব্যবসায়ীকে জরিমানা - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ। সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম রাণীশংকৈলে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নেওয়া হলো কর্মসূচি কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর

মহেশখালীতে বেশি দামে গরুর মাংস বিক্রি করায় চার ব্যবসায়ীকে জরিমানা

সুমন চন্দ দে
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫০ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষ্যে বাজার মনিটরিং ও মাংস ব্যবসায়ীদের অর্থদণ্ড প্রদান করেছেন উপজেলা প্রশাসন। উপজেলার বিভিন্ন জায়গার বাজার সমূহে ক্রেতাদের থেকে অতিরিক্ত হারে গরুর মাংসের দাম রাখায় চার ব্যবসায়ী’কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন হারে জরিমানা করা হয়।

অদ্য ১৬ই সেপ্টেম্বর (সোমবার) মহেশখালী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার(ভূমি) জনাব মোঃ তাছবীর হোসেন এর নেতৃত্বে মহেশখালী উপজেলার পৌরসভার গোরগঘাটা বাজার, বড় মহেশখালীর নতুন বাজার, হোয়ানক টাইম বাজার, কালারমারছড়া বাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি করায় চার জন অসাধু মাংস ব্যবসায়িকে ৪টি মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ এর ৪১ ধারায় ৩০০০ টাকা, ৩০০০ টাকা, ২০০০ টাকা ও ১০০০০ টাকা করে মোট ১৮০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালীন ন্যায্য ও সুলভ মূল্যে মাংস বিক্রি করতে ব্যবসায়িদের নির্দেশনা প্রদান করেন প্রশাসন।

এসময় একজন ক্রেতা বলেন, দুই একটা বাজার মনিটরিং করবেন এমনটা মহেশখালীবাসী চাই না। মহেশখালীর সমস্ত বাজার মনিটরিং করা উচিত। প্রত্যেক বাজার সমূহে এসবের আগে থেকেই সর্তকের বার্তা দেওয়া উচিত ছিলো। যাতে অসাধু ব্যবসায়ীরা সিক্রেট করতে না পারে। তিনি মহেশখালী উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park