1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহান বিজয় দিবস উপলক্ষে মানব কল্যাণ ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

মহান বিজয় দিবস উপলক্ষে মানব কল্যাণ ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত

মো ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার, গাজীপুর
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০২ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর

আজ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস এবং স্বাধীনতা দিবস। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ এবং লাখো প্রাণের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। ঐতিহাসিক বিজয় অর্জিত হয়।

এমন একটি দিনেই মানবতার টানে ভয় নেই রক্ত দানে, যদি করি রক্ত দান বেঁচে যেতে পারে একটি প্রাণ এমন স্লোগান সামনে রেখে “মানব কল্যাণ ব্লাড ব্যাংক” এর উদ্যোগে এবং খাজা বদরুদ্দোজা মর্ডান হসপিটালের সৌজন্যে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ফয়জুন্নেছা মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান ডাক্তার হিসেবে চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার মো রুবেল হোসেন (এমবিবিএস, মেডিসিন বিশেষজ্ঞ) এবং স্বেচ্ছাসেবী হিসেবে সংগঠনের অনেক সদস্য কাজ করেন।

দিনব্যাপী কর্মসূচিটি সকাল নয়টায় শুরু হয়ে বিকেল পাঁচটায় শেষ হয়। এতে প্রায় আড়াই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও ৩০ জন রোগীর ডায়াবেটিস পরীক্ষা এবং ২৫ জনের মতো অসুস্থ অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীলগন বলেন এমন সামাজিক সেবামূলক কাজ ধারাবাহিকভাবে চলমান থাকবে ইনশা আল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park