1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষার শিক্ষকদের ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা

মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষার শিক্ষকদের ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন

রুহুল আমিন
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

মোঃ রুহুল আমিন, উপজেলা প্রতিনিধি,সদর, কুড়িগ্রাম। 

 শনিবার (১৭ মে) দুপুরে কুড়িগ্রাম ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর  মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রমের শিক্ষকদের বকেয়া বেতন আদায় সহ ৫ দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষকরা। পৌর শহরের মডেল মসজিদ মাঠ চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি জমা দেয়।
এসময় উপস্থিত ছিলেন মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষার শিক্ষক কল্যান পরিষদের সভাপতি মাওঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার সরদার, শিক্ষক আশফাকুর রহমান, হাফেজ আরিফুল ইসলাম, মাওলানা ইউসুফ আলী, শিক্ষক, চিলমারী, মাওলানা রুহুল আমিন, শিক্ষক, নাগেশ্বরী, মাওলানা একরামুল হক, শিক্ষক, ফুলবাড়ি, মাওলানা আমিনুল ইসলাম, শিক্ষক উলিপুর, মাওলানা আব্দুস সালাম, শিক্ষক, রাজারহাট, মাওলানা ওবায়দুল হক, সুপারভাইজার, মাওলানা মিনারুল ইসলাম, উপজেলা মডেল কেয়ার টেকার চিলমারী সহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিগণ।
আন্দোলনকারীরা জানান, ৫ মাসের বকেয়া বেতনসহ ৫ দফা দাবিতে তারা এই আন্দোলন করছেন। পাঁচ দফার মধ্যে আরও রয়েছে চাকরী স্থায়ীকরণ ও রাজস্ব খাতে অন্তর্ভুক্তি। এছাড়া গত ঈদুল ফিতরের বোনাসসহ ঈদুল আযহার বোনাস এবং ৫ হাজার থেকে বাড়িয়ে মাসিক বেতন ১৫ হাজার টাকা করার দাবিও তুলেছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park