1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহের গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাজা উদ্ধার, আটক-২ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

ময়মনসিংহের গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাজা উদ্ধার, আটক-২

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৫ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

ময়মনসিংহের গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। সোমবার (২ডিসেম্বর) বিকেলে উপজেলার বোকাইনগর ইউনিয়নের ত্রিশঘর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ গোয়েন্দা কার্যালয় ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উল্লেখিত গ্রামের মৃত চাঁন মিয়ার স্ত্রী আবেদা খাতুন (৫০) এর বাড়িতে অভিযান চালিয়ে ৭ বস্তায় ১৪২ কেজি গাজা উদ্ধার করে।এ সময় মাদক ব্যবসার সাথে জড়িত দুই জনকে আটক করা হয়েছে, আটককৃতরা হলেন ত্রিশঘর গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে১/ মোকছেদুল (৩২) ও ২/ শরীফ (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছারুল হাসান রনি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের টীম নিয়ে উল্লেখিত স্হানের আশপাশে উৎপেতে থাকি। আমাদের উপস্থিতি টের পেয়ে ছটকে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। বাড়ীর মালিক আবেদা উপস্থিতি টের পেয়ে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়।পরে আমরা তার বসতঘর ও রান্নাঘরে অভিযান চালিয়ে ৭টি বস্তায় ১৪২ কেজি গাজা উদ্ধার করেছি।
অভিযানে উপস্থিত ছিলেন গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের (গৌরীপুর, ঈশ্বরগন্জ,নান্দাইল)ইনচার্জ মেজর নাঈম ও মেজর রোবাইয়াতের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টীম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার বলেন, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মাদক উদ্ধার করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park