1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহে ১৬ শিক্ষার্থী এসএসসি পরীক্ষার প্রবেশ পত্র পাইনি ; ডিসির সহযোগিতায় পেলেন প্রবেশপত্র - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

ময়মনসিংহে ১৬ শিক্ষার্থী এসএসসি পরীক্ষার প্রবেশ পত্র পাইনি ; ডিসির সহযোগিতায় পেলেন প্রবেশপত্র

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৬২ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

আগামীকাল এসএসসি পরীক্ষা এখন পর্যন্ত পরীক্ষার প্রবেশ পত্র পাইনি শিক্ষার্থীরা। ঘটনাটি ময়মনসিংহ সদর উপজেলার ৫নং সিরতা ইউনিয়নের জয় বাংলা বাজারের চর আনন্দী পুরে। রেনেসাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের আগামীকালের পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।

জানা গেছে, আজ বুধবার (০৯ এপ্রিল) সকাল থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত ১৬ শিক্ষার্থী সহ অভিভাবকগণ অনশনে বসে স্কুলের সামনে। পরে সাংবাদিকগণ উপস্থিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে।

স্থানীয়, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে জানা যায় রেনেসাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন এর অবহেলা, অপব্যবহার, স্বেচ্ছাচারিতা সহ অসদাচরণ সহ সীমাহীন দূর্ণীতি ও শিক্ষার্থীদের কাছে নতুন করে টাকা দাবীর কারণেই এ ঘটনা।

সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত থাকলেও বার বার ফোনে যোগাযোগ করলেও মিলেনি প্রধান শিক্ষক শাহনাজ পারভীন এর দেখা। এভাবেই স্কুলের সামনে বসে রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকগণ।

এদিকে ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম এর নজরে এলে দ্রুত পদক্ষেপ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সমাধানের জন্য আশ্বস্ত করেন। পরে দ্রুততম ব্যবস্থা নিয়ে ডিসির সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে পৌঁছে প্রবেশপত্র ও রেজিঃ কার্ড

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park