1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহে বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা ও নবাগত পুলিশ সুপারকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

ময়মনসিংহে বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা ও নবাগত পুলিশ সুপারকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

 

শনিবার ২১ ডিসেম্বর রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহে বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা ও নবাগত পুলিশ সুপারকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলার সদ্য সাবেক পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কে বিদায়ী সংবর্ধনা এবং নবাগত পুলিশ সুপার মোঃ কাজী আখতার উল আলম কে ফুল দিয়ে বরণ করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান। অনুষ্ঠানে ডিআইজি মহোদয় সহ উপস্থিত সকলে বিদায়ী ও নব যোগদানকৃত কর্মকর্তাদের পেশাগত ও পারিবারিক জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার ক্রাইম ম্যানেজম্যান্ট, মোঃ ফয়েজ আহমেদ পিপিএম, রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহ; পুলিশ সুপার ক্রাইম ম্যানেজমেন্ট, মোহাম্মদ রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, ময়মনসিংহ জেলা; মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস্)[পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত], ময়মনসিংহ জেলা; অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস), মো: মেজবাহ উদ্দিন, রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহ; এস. এম. আসিফ আল হাসান, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ সহ অত্রাফিসের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park