1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহ প্রেসক্লাব কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- হাইকোর্টের রুল জারি - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

ময়মনসিংহ প্রেসক্লাব কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- হাইকোর্টের রুল জারি

 তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৭৯ বার পঠিত

ময়মনসিংহ প্রেসক্লাবের অনির্বাচিত বর্তমান নির্বাহী কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন সাব কমিটির মাধ্যমে নতুন করে নির্বাচন করার আদেশ দেওয়া হবে না এই মর্মে রুল নিশি জারি করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন। রুলে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ পদাধিকার বলে ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি ও ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অমিত রায়, সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন ও ময়মনসিংহ প্রেসক্লাব নির্বাচন-২০২৫ এর সাধারণ সম্পাদক প্রার্থী সাইফুল ইসলামকে আগামী ২৩ মার্চ ২০২৫ এর মধ্যে জবাব দিতে বলা হয়েছে। ময়মনসিংহ প্রেসক্লাব নির্বাচন-২০২৫ এর ক্রীড়া সম্পাদক প্রার্থী এম এ মোতালেব এর দায়ের করা এক রীট পিটিশনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন বেঞ্চের বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান গত ৯ মার্চ এই রুল জারি করেছেন। রীটকারীর পক্ষে আইনজীবী ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ফজলুর রহমান ও সিনিয়র এডভোকেট আব্দুল হাই। কোন নির্বাচন ও ভোটগ্রহণ ছাড়াই ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন গত ২ জানুয়ারি ২০২৫ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ময়মনসিংহ প্রেসক্লাবের নির্বাহী কমিটি ২০২৫ ঘোষণা করেন। ঐদিন বেলা ১২.৩০ টা থেকে প্রেসক্লাব সংস্কার কমিটির আহব্বায়ক মোঃ শামসুল আলম খান, মূখ্য সংগঠক শিবলী সাদিক খান, যুগ্ম আহবায়ক জহর লাল দে, আরিফ রেওগীর, আলমগীর কবির উজ্জ্বল, সুমন ভট্রাচার্য, গোলাম কিবরিয়া পলাশ, সাদেকুর রহমান, মফিদুল ইসলাম লাভলু, ইউসুপ খান লিটন, আশিকুর রহমান মিঠু, সেলিম আকন্দ, সারোয়ার জাহান জুয়েল, আব্দুল হাকিম, কামরুল হাসান, মোশারফ হোসেন জুয়েল, বিল্লাল হোসেন মানিক, দ্বীন ইসলাম সহ শতাধিক সাংবাদিক এজিএম স্থগিত ও কমিটি ঘোষণা না করে প্রেসক্লাব সংস্কারে দাবি জানিয়ে দীর্ঘ ৮ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, যৌথ বাহিনী, পুলিশের কর্মকর্তা সকলেই উপস্থিত হয়ে সাংবাদিকদের বিভিন্ন দাবি অবহিত হয়ে এডিএম এর নেতৃত্বে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করা হলেও তারা কোন রকম নির্বাচন ছাড়াই কমিটি ঘোষণা করেন। অনির্বাচিত এই কমিটির সদস্যরা গত ৫ জানুয়ারি ২০২৫ দায়িত্বভার গ্রহণ করলে সমালোচনার ঝড় উঠে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park