1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহ নগরীর রামবাবু রোড এলাকা থেকে নেশাজাতীয় Buprenorphine ইনজেকশনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

ময়মনসিংহ নগরীর রামবাবু রোড এলাকা থেকে নেশাজাতীয় Buprenorphine ইনজেকশনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২৪৫ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

১৩ নভেম্বর ২০২৪ ইং তারিখ সন্ধা অনুমান ১৮.৪৫ ঘটিকার সময় র‌্যাব ১৪, সিপিএসসি, ময়মনসিংহ‘র কোম্পানি একটি আভিযানিক দল ময়মনসিংহ মহানগরীর রামবাবু রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় একজন পুরুষ ও একজন নারী ফুটপাতে অস্বাভাবিক ভাবে হাটাচলা করলে তাদেরকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে,তারা তাদের কাছে থাকা নেশা জাতীয় Buprenorphine ইনজেকশন আছে মর্মে স্বীকার করে এবং মাদক বাহির করে দেয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম ১। দিলরুবা সুলতানা (৪৯), পিতাঃ মৃত রুহুল উদ্দিন আহমদ, স্বামীঃ মৃত বাবুল আহম্মেদ, সাং-২/৩ হরি কিশোর রায় রোড, ওয়ার্ড-০৭, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ, ২। মোঃ হারেজ উদ্দিন (৫৭), পিতাঃ মৃত রাজীব উদ্দিন, সাং-পূর্ব রামচন্দ্রপুর, থানাঃ পাঁচবিবি, জেলাঃ জয়পুরহাট বলে তারা জানায়।

এ সময় তাদের হেফাজত হইতে উদ্ধারকৃত ৪৭০ (চারশত সত্তর) টি নেশাজাতীয় Buprenorphine ইনজেকশন ও ০৩টি মোবাইল ফোন (সিমসহ) উদ্ধার উপস্থিত লোকজনের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উদ্ধারকৃত নেশাজাতীয় ইনজেকশন এর আনুমানিক মূল্য ৯৪,০০০/- (চুরানব্বই হাজার) টাকা।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় এসব নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park