1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহ নগরীর আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা অপরিসীম - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

ময়মনসিংহ নগরীর আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা অপরিসীম

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

ঈদ পূর্ব আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা সম্পর্কিত প্রশ্নের জবাবে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান, ডিবি’র ওসি আবুল হোসেনের নেতৃত্বে ১,২,৩ নং পুলিশ ফাঁড়ির অফিসার ফোর্স সর্বক্ষন সাদা পোশাকে বিভিন্ন সোর্সের মাধ্যমে অপরাধ কর্মকাণ্ডের সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যউপাত্ত সংগ্রহ করে সাঁড়াশি অভিযানে প্রস্তুতি গ্রহন করার কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ঈদ পূর্ব প্রসঙ্গে আলোচনা কালে মাদক ছিনতাই সন্ত্রাসী কর্মকান্ড নির্মূলে পুলিশ যৌথবাহিনী কর্ম পরিকল্পনা প্রনয়ণ করেছেন বলে জানান। তারা আশা প্রকাশ করেন জনজীবনে স্বাভাবিক স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা এবং ঈদ যাত্রীদের ঘরে ফেরার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছি।পবিত্র মাহে রমজান শেষে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নগরীর বিভিন্ন জায়গায় পুলিশ অতন্দ্র পহরির ন্যায় কাজ করবে।

ঈদের কেনাকাটা করতে যারা শহরে আসা যাওয়া মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি, মলমপার্টির সদস্যদের অপতৎরতা রোধে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় থানা ও গোয়েন্দা পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি করেছেন বলে জানান এই দুই অফিসার ইনচার্জ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park