1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহ জেলা প্রশাসনের অভিযানে নকল জর্দা ফ্যাক্টরীতে ভ্রাম্যমান আদালতের অভিযান- ক্যামিকেল জব্দ- জরিমানা। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

ময়মনসিংহ জেলা প্রশাসনের অভিযানে নকল জর্দা ফ্যাক্টরীতে ভ্রাম্যমান আদালতের অভিযান– ক্যামিকেল জব্দ– জরিমানা।

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৬৬ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

ময়মনসিংহ সিটির কেউয়াটখালি বর্মন পাড়ায় জেলা প্রশাসনের নির্বাহী মেজিষ্টেট মোঃ সফিকুল ইসলামের নেত্রীত্বে নকল জর্দা ফ্যাক্ট্ররীতে অভিযান পরিচালনা করা হয়-। গত ৬ ই মার্চ ইং দুপুর ২-৩০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক মুফিদুল আলমের নির্দেশে নির্বাহী মেজিষ্টেট মোঃসফিকুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। এছাড়াও বি এস টি আই এর ইনেসপেক্টর শাওন কুমার ধর ও ইনেসপেক্টর রাইসুল ইসলাম ছাড়াও সিটি কর্পোরেশন এর বাজার মনিটরিং কমিটির মোঃ জাবেদ ইকবাল এবং জেলা পুলিশের এস আই আবুল কালাম আজাদ ও এস আই আব্দুল কাইয়ুম সঙ্গীয় ফোর্স সর্বাত্বক সহযোগিতা করেন।
পরে লাইসেন্স না থাকায় জর্দা ফ্যাক্টরির মালিক বিজয় কুমার সরকারকে নগদ ৫০০০/ পাচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম জেল প্রদান ও অবৈধ্য ক্যামিকেল( দাহ্য পদার্থ ২২০ কেজি) এক ড্রাম জব্দ করে সিটি কর্পোরেশন এর দায়িত্ব প্রাপ্ত জবেদ ইকবালের নিকট হস্তান্তর করেন। এ সময় নির্বাহী মেজিষ্টেট সফিকুল ইসলাম উপস্থিত এশিয়ান টিভির জেলা প্রতিনিধি তাসলিমা রত্না, দৈনিক বাংলা ৭১ ও উত্তরাধিকার ৭১ নিউজের বিভাগীয় প্রতিনিধি নীহার রঞ্জন কুন্ডু, ও প্রতিদিনের কাগজের সাংবাদিক সারোয়ার জাহান ফাহাদ ক্যামেরাম্যান সবুজ সহ অভিযান পরিচালনা সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park