1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভোলায় মনোনয়নকে কেন্দ্র করে বিএনপি–বিজেপি সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৪০, অফিস ভাঙচুরে উত্তেজনা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ভোলায় মনোনয়নকে কেন্দ্র করে বিএনপি–বিজেপি সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৪০, অফিস ভাঙচুরে উত্তেজনা

মোঃ আব্দুর রহমান হেলাল,ভোলা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

মোঃ আব্দুর রহমান হেলাল,ভোলা জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র দাখিলের আগেই উত্তপ্ত হয়ে উঠেছে ভোলার রাজনৈতিক অঙ্গন। শনিবার (১ নভেম্বর) দুপুরে জেলা শহরের নতুন বাজার এলাকায় বিএনপি ও বিজেপি (পার্থ)–এর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিক, পুলিশ সদস্যসহ উভয় দলের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের বেশ কয়েকজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের মনোনয়নের সমর্থনে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হন। একই সময়ে নতুন বাজারে জেলা বিজেপির কার্যালয়ের সামনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠেন বিজেপি নেতাকর্মীরা।

কিছুক্ষণ পর বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে নতুন বাজারের দিকে অগ্রসর হলে বিজেপির কর্মীরা তাদের বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিএনপি কর্মীদের ধাওয়ায় বিজেপি নেতাকর্মীরা পিছু হটলে, বিএনপির কিছু কর্মী বিজেপির কার্যালয়ের অংশবিশেষ ভাঙচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনার পর এখনো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ এবং প্রচার সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম অভিযোগ করে বলেন,

> “আমরা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর পক্ষে শান্তিপূর্ণভাবে র‍্যালির প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু বিএনপি কর্মীরা পরিকল্পিতভাবে আমাদের অফিসে হামলা চালায়। এতে আমাদের প্রায় ৩০ জন আহত হয়েছে। ফ্যাসিস্টদের সহায়তায় বিএনপি আবারও ভোলায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে।”

সংঘর্ষে দৈনিক আজকের ভোলা-এর সহ-সম্পাদক সাংবাদিক এম. জিলন, নিউজ২৪–এর ক্যামেরাপার্সন রানা ইসলাম ও কয়েকজন পুলিশ সদস্যও আহত হন।

অন্যদিকে জেলা বিএনপি তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে অভিযোগ করে যে,

> “আমাদের শান্তিপূর্ণ মিছিলে প্রথমে বিজেপি হামলা চালায়।”

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন,

> “সংঘর্ষে বিজেপির ৩০–৪০ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।”

সংঘর্ষের পর নতুন বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park