1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভিপি নুরের ওপর হামলা ষড়যন্ত্রের অংশ৷ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ভিপি নুরের ওপর হামলা ষড়যন্ত্রের অংশ৷

এ, কে,এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার।।
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৭৭ বার পঠিত

এ, কে,এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার।।

বিএনপি’র যুগ্ম মহাসচিব উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ভিপি নুরের ওপর হামলা ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র আগামী নির্বাচনের বিরুদ্ধে। যারা নুরকে রক্তাক্ত করেছে তাদের খুঁজে বের করতে হবে।

‎শনিবার দুপুরে দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সদর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

‎এ্যানি বলেন, ঐক্যের মধ্যে যদি বিন্দুমাত্র ফাটল সৃষ্টি হয়, তাহলে সুযোগটা ফ্যাসিস্ট নিবে।সুযোগটা ষড়যন্ত্রকারীরা নিবে, যারা দেশের শত্রু জনগণের শত্রু। জুলাই আন্দোলনে সবাই মিলে যে ঐকের জায়গায় ছিলাম, তা আরও সুদৃঢ় করে বাংলাদেশকে রক্ষা করতে হবে। ‎বিএনপি এই নেতা আরও বলেন, আজকে আওয়ামী লীগ বসে নেই, পার্শ্ববর্তী দেশ বসে নেই। ‎পাচার করা হাজার হাজার কোটি টাকা দিয়ে জাতিকে অবরুদ্ধ করে রেখে ষড়যন্ত্রের বীজ বোপন করে নির্বাচনকে বানচাল করে দিতে চায়। ‎

এ্যানি বলেন, বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বাংলাদেশকে নতুন ভাবে গড়তে হবে। জুলাই আন্দোলনে আমরা যারা সবাই একসাথে ছিলাম, সবাই মিলে দেশটাকে গড়বো, জাতীয় ঐক্যমতের সরকার গঠন করবো।

এ্যানি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার যেভাবে অত্যাচার, নির্যাতন চালিয়েছে সে অধ্যায়টি সবাই ভুলে যাওয়ার কথা নয়। হাসিনার অত্যাচার নির্যাতন দেশের স্বাভাবিক রাজনীতি ধ্বংস করে দিয়েছে। সকল রাজনৈতিক দলের নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে সাজার পর সাজা দিয়েছে। গুম করেছে, খুন করেছে, সর্বশেষ জুলাই আন্দোলনে যেভাবে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে তা আমরা ভুলে যাই নাই। হাসিনার এতো কিছুর পরেও সকল রাজনৈতিক দল ঐক্যের জায়গায় আমরা কি খুব ভালোভাবে আছি? যে ঐক্য নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সে জায়গায় আছি, রাজনৈতিক দল গুলোর উদ্দেশ্যে এমন প্রশ্ন রাখেন, বিএনপির এই নেতা।

‎সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি আবদুল করিম ভূঁইয়া মিজানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজউল্যাসহ অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park