
এম,মছিবুর রহমান বাবুল,
বোয়ালখালি উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
তারিখ:২৪/০৬/২০২৫
চট্টগ্রামের বোয়ালখালি উপজেলার সুপরিচিত শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা(এডহক) কমিটির সভা অনুষ্ঠিত।
গতকাল(২৩ জুন)সোমবার অত্র বিদ্যালয় পরিচালনা(এডহক)কমিটির প্রথম সভা বোর্ড কতৃক নির্বাচিত সভাপতি সাবেক অভিভাবক সদস্য সৈয়দ আবদুল গনি”র”সভাপতিত্বে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম বিন আজাদের সঞ্চালনার সভায় আরও উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য ঝুমকা চৌধুরী,শিক্ষক প্রতিনিধি দিলীপ কুমার চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হক সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী বৃন্দরা।প্রথমে উপস্থিত সকলের মতবিনিময়ের মাধ্যামে শুরু হওয়া সভার সভাপতি উপস্থিত প্রত্যেকের বক্তব্য শুনেন এবং সভাপতি অত্র বিদ্যালয় পরিচালনা কমিটি মধ্যে দিয়ে শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের নিয়ে একসাথে বিদ্যালয় শিক্ষার মান সহ যাবতীয় উন্নয়ন করার আশ্বাস প্রদান করেন।