
এম,মছিবুর রহমান বাবুল, বোয়ালখালী (চট্টগ্রাম)প্রতিনিধি
তারিখ:-১৯/০২/২০২৫.
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)জনাব মোহাম্মদ রহমত উল্লাহ, বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালের দিকে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।পরিচিত ও মতবিনিময় সভায় অংশ নেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাংলা টিভির চট্টগ্রামের প্রধান লোকমান চৌধুরী, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অধীর বড়ুয়া, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সেলিম চৌধুরী, বোয়ালখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী, দপ্তর সম্পাদক এস এম নাঈম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদ হাসান, সিনিয়র সদস্য এমরান চৌধুরী, সদস্য শাহ আলম বাবলু, খোরশেদ আলম প্রমুখ।
মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, বোয়ালখালী ইউএনও হিসাবে দায়িত্ব পালনকালে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। তিনি এসময় শান্তিপূর্ণ-সমৃদ্ধশালী বোয়ালখালী বিনির্মানে সবাই সচেষ্ট হওয়ার জন্য আহবান জানান।
বোয়ালখালী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই বোয়ালখালী উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি বোয়ালখালী উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন।
তিনি ২০১৭ সালে ২মে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন,
এর আগে তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় এবং রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।