1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বোয়ালখালী উপজেলা এলাকায় পুলিশের অভিযানে ৪ জন চোর সহ ছয়টি গরু উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বোয়ালখালী উপজেলা এলাকায় পুলিশের অভিযানে ৪ জন চোর সহ ছয়টি গরু উদ্ধার

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ :

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা এলাকায় বাসা বাড়ি থেকে দিনে দুপুরে গরু চুরি হয়ে যাচ্ছে।
যার সূত্র ধরে গত কয়েক মাস ধরে বোয়ালখালী থানায় জমা হয়েছে একাধিক অভিযোগ ও মামলা। এই অভিযোগ ও মামলার তদন্তে মাঠে নেমেছে বোয়ালখালী উপজেলার থানা পুলিশ যার পরিপ্রেক্ষিতে গত তিনদিনে টানা অভিযান চালিয়ে
৪ জন চোর সহ ছয়টি গরু উদ্ধার করে বোয়ালখালী থানা পুলিশ।

দুইটি গরু চোরের মামলায় চারজন গরু চোরকে সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয় বোয়ালখালী থানা
এই সময় তাদের কাছ থেকে ছয়টি গরু উদ্ধার করে এনে গরুর মালিকদের বুঝিয়ে দেন বোয়ালখালী থানা পুলিশের চৌকস দলের সদস্যরা।

গত ২৬ অক্টোবর শনিবার বিকেলে অভিযান পরিচালনা কালে পোপাদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড হইতে পাঁচটি চোরাইকৃত গরু সহ এক চোরকে আটক করে পুলিশ তার কাছ থেকে উদ্ধার করা হয় একে একে পাঁচটি গরু। এর আগে চুরি হওয়া গরুর মালিক বোয়ালখালী উপজেলার ৬ নং পোপাদিয়া ইউনিয়নের পোপাদিয়া ৫নং ওয়ার্ডে অলি মেম্বারের বাড়ীর বাসিন্দা দৌলত মিয়া বাদি হয়ে বোয়ালখালী থানায় মামলা দায়ের করে।
দৌলত মিয়া সাংবাদিকদের বলেন: গোয়াল ঘর হইতে গত ২১ অক্টোবর (১) টি হালকা লাল রংয়ের বড় গাভী ও (১) টি ছোট লাল রংয়ের বাতুর চুরি করিয়া নিয়ে যায় যে বিষয়ে আমি বোয়ালখালী থানায় গরু চুরির মামলা করেছি। গরু চোরের মামলাটি হাতে পাওয়ার পর বোয়ালখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে পোপাদিয়া এলাকা থেকে চোরাইকৃত (৫)টি গরুসহ চোর আলতাফ হোসেন সিফাতকে গ্রেফতার করেছে পুলিশ জানা যায় চোর সিফাত একই এলাকার (৫)নং ওয়ার্ডের অলি মেম্বার বাড়ির খোরশেদ আলমের ছেলে।

বোয়ালখালী থানা থেকে জানা যায় উক্ত গরু চোর সিফাত দীর্ঘদিন বিভিন্ন এলাকায় গরু চুরি করে যাচ্ছে তাকে গ্রেফতার করতে অনেক জায়গায় অভিযান করতে হয়েছে তাদের। অবশেষে তাকে চোরাইকৃত গরুসহ চোর সিফাত কে গ্রেফতার করতে সক্ষম হই এর পূর্বে সারোয়াতলী ইউনিয়নের মোঃ নুরুল আবছার (৫৩) পিতা- মৃত জায়দুল হক, ইমামুল্লারচর আব্দুর রশিদ মেম্বারের বাড়ী (৭)নং ওয়ার্ড, ৫নং সারোয়াতলী ইউপি, গোয়াল ঘর থেকে গত ২০ অক্টোবর তারিখ রাতে চোরের চক্র দল একটি লাল রংয়ের গরু চুরি করে নিয়ে যায়। গরু চুরি ঘটনায় থানায় মামলা দায়ের করেন বাদি পক্ষ। চোর ও গরু সহ প্রথমে (২) জন গ্রেফতার করেন পুলিশের এসআই নাদিম মাহমুদ ও পুলিশের ফোর্স।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park