1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে আট দলের অঙ্গীকার : ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে আট দলের অঙ্গীকার : ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ

তাসলিমা রত্না, ময়মনসিংহ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ
স্বাধীনতার ৫৪ বছর পরও প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়নি এমন মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর হযরত মাওলানা মহিউদ্দিন রাব্বানী বলেছেন, দেশে এখনও বৈষম্য, জুলুম ও অন্যায় চলছে। এসব অন্যায় থেকে মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আট দল গঠিত হয়েছে বলে তিনি জানান।

আজ (০৪ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ নগরের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি, জুলাই গণহত্যায় অভিযুক্তদের দ্রুত বিচার কার্যকর, এবং নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফার বাস্তবায়ন দাবিতে আট দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথির বক্তব্যে হযরত মাওলানা মহিউদ্দিন রাব্বানী বলেন, আগামী দিনে আপনারা আমাদেরকে বিজয়ী করবেন। আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। আগামী সংসদ হবে ইসলামী সংসদ। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলতে চাই, আপনারা বৈষম্য দূর করার নামে দায়িত্ব নিলেও নিজেরাই বৈষম্য তৈরি করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন তখনই হবে, যখন সচিবালয়সহ দেশের সব প্রতিষ্ঠান আল্লাহর আইন অনুযায়ী পরিচালিত হবে। ইসলামবিরোধী কোনো আইন চলবে না। বাংলাদেশের সব রাজনৈতিক দল একদিন ইসলামের পতাকার নিচে আসবে বলে আমরা বিশ্বাস করি। ২০১৪, ২০১৮ বা ২০২৪ সালের স্টাইলে আর কোনো নির্বাচন চাই না। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রধান উপদেষ্টাকে আমাদের পাঁচ দফা দাবি গ্রহণের আহবান জানাই।

বেলা ১২টা থেকে বিভাগের চার জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হন। নেতারা জানান, আগামী নির্বাচনে আট দলের বিজয় তাঁরা নিশ্চিত দেখছেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা হেদায়েত উল্লাহ হাদী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হাক্কানী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব হযরত মাওলানা মূসাবীন ইজহার প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park