1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে স্কুল ছাত্রীকে  ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

বেলকুচিতে স্কুল ছাত্রীকে  ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের বেলকুচিতে ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষন চেষ্টার  অভিযোগে আজমীর (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  এঘটনায় স্কুল ছাত্রীর বাবা ফেরদৌস হোসেন বাদী হয়ে থানায় হামলা দায়ের করেছেন।

 শনিবার(২৬ এপ্রিল) বেলা ১১ টার দিকে বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্র মাটিয়া  মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আজমীর বেলকুচি পৌর এলাকার চালা সাত রাস্তার মোড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

স্কুল ছাত্রীর বাবা বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আমার মেয়ে  (স্কুল ছাত্রী) তার ভাতিজাকে মাদ্রাসায় রাখতে যায়। এসময় পাশ্ববর্তী আজমীর জোর পূর্বক আমার মেয়েকে পাশে যমুনা নদীর কাশবনে নিয়ে যায়। সেখানে তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে আজমীর।  এসময় আমার মেয়ে চিৎকার করলে আমার পুত্র বধু  ঘটনাস্থলে ছুটে গেলে আজমীর পালিয়ে যায়। 

পরে স্থানীয় লোকজন বেলা সাড়ে ১১টার দিকে বেলকুচি উপজেলা পরিষদ এলাকা থেকে আজমীরকে আটক করে পিটুনি দিয়ে ঘটনাস্থলে নিয়ে যায়।  খবর পেয়ে পুলিশ আজমীরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। 

বেলকুচি থানার সেকেন্ড অফিসার আব্দুস সালাম বলেন, স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আজমীর নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত যুবককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park