1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে পৌর শ্রমিক দলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত, - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বেলকুচিতে পৌর শ্রমিক দলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত,

আশিকুল ইসলাম বেলকুচি সংবাদদাতা:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১১৫ বার পঠিত

আশিকুল ইসলাম বেলকুচি সংবাদদাতা: সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর শ্রমিক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০শে মে ( রোজ শুক্রবার ) বিকালে বেলকুচি উপজেলার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন পৌর শ্রমিক দলের অস্থায়ী কার্যালয়ে এই মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মিলাদ মাহফিল ও আলোচনা সভায়, সভাপতিত্ব করেন সাবেক পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কালু প্রামানিক।
পৌর শ্রমিক দলের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক মোহাম্মদ হাশেম ড্রাইভার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন ( জিসাস) এর আহ্বায়ক সাংবাদিক মোঃ রেজাউল করিম, এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা শ্রমিক দলের অন্যতম সদস্য মোহাম্মদ ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, বেলকুচি মাইক্রোবাস শ্রমিক সমিতির সভাপতি সুজন খানঁ, পৌর শ্রমিক দলের নেতা মোহাম্মদ আবুল হাসেম সাজু, পৌর যুবদলের নেতা আইয়ুব প্রামানিক পৌর শ্রমিক দলের সাবেক যুগ্ন সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন, শ্রমিক নেতা রফিকুল ইসলাম, শ্রমিক নেতা মোতালেব হোসেন, শ্রমিক নেতা সাদ্দাম হোসেন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোয়াজ্জেম হোসেন কিবরিয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দক্ষ কারিগর। তার রাষ্ট্র পরিচালনায় খুব অল্প সময়ের মধ্যে দেশকে স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছিলেন, তার এই বিচক্ষণতা দক্ষিণ এশিয়ার মধ্যে একটি খ্যাতি অর্জন করেছিল। তাই আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করে
একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব বলে মত প্রকাশ করেন।

এজন্য শ্রমিক দলের সকল নেতৃবৃন্দর প্রতি উদাত্ত আহবান জানান আগামী জাতীয় সংসদ নির্বাচনে শ্রমিক দলকে সবচেয়ে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। আলোচনা শেষে পবিত্র মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন মোঃ মানিক হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park