1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে ৪০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা প্রদান - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

বিরামপুরে ৪০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা প্রদান

ইব্রাহিম মিঞা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৯২ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে আউশধান ও গ্রীষ্মকালীন মুগডাল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।

সোমবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৪ শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশধান ও গ্রীষ্মকালীন মুগডাল আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য এসমস্ত বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহকারী উপ কৃষি কর্মকর্তা, উপকারভোগী কৃষক কৃষাণিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক সাংবাদিকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্যেক কৃষকের মাঝে আউশ ধানের বীজ ব্রি ৯৮ ও ব্রি ৪৮ ধানের বীজ ৫ কেজি,MOP সার ১০ কেজি DAP সার ১০ কেজি করে দেওয়া হয়। এছাড়াও উপজেলায় গ্রীষ্মকালীন মুগডাল প্রতি বিঘার জন্য ৫ কেজি মুগ ডাল বীজ,MOP সার ১০ কেজি DAP সার ১০ কেজি করে ২০ জন কৃষককে দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park