1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে সরকারি জায়গার গাছ বিনা টেন্ডারে কর্তন, স্থানীয়দের হুমকির অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বিরামপুরে সরকারি জায়গার গাছ বিনা টেন্ডারে কর্তন, স্থানীয়দের হুমকির অভিযোগ

মোঃ ইব্রাহিম মিয়া, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

মোঃ ইব্রাহিম মিয়া, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার ৩ নং খানপুর ইউনিয়নের নটকুমারী গ্রামে সরকারি/বনের জায়গায় রোপণকৃত ফলজ ও বনজ গাছ বিনা টেন্ডারে কর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নটকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক শাহাজামাল হোসেনের নির্দেশে স্থানীয় কয়েকজন ব্যক্তি ডা. তোফাজ্জল (পিতা মৃত মোশাহাক), মোঃ মানিক উদ্দিন (পিতা মোঃ ইয়াছিন আলী), মোঃ মামুন (পিতা মোল্লা তোজাম্মেল হক), মোঃ আব্দুল মালেক (পিতা মৃত সোহরাব), মোঃ শামিম (পিতা মোঃ রবিউল ইসলাম), মোঃ লিটন (পিতা মোঃ আব্দুল আলিম) সহ আরও অনেকে সরকারি জায়গার প্রায় ১৯টি আমগাছ (চারা ও পূর্ণবয়স্ক), ৩টি ইউক্যালিপ্টাস, ১টি কাঁঠাল, ১টি বড়ই, ১৩টি সুপারি গাছ ও একটি কলাগাছের বাগান কর্তন করেন।

স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের খেলার মাঠ প্রশস্ত করার জন্য এ গাছ কাটা হয়েছে। কিন্তু কোনো প্রকার সরকারি টেন্ডার ছাড়াই গাছ কর্তন করায় বিষয়টি বেআইনি বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

অভিযোগকারী নুরুল ইসলাম আরও জানান, অভিযুক্তরা শুধু গাছ কাটাই নয়, মাঠ সংলগ্ন বসতবাড়ির সীমানা ভেঙে ঘরবাড়ি উচ্ছেদেরও হুমকি দিয়ে আসছে। এতে ভুক্তভোগীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভুক্তভোগীরা অভিযোগপত্রে বিনা টেন্ডারে গাছ কর্তনের বিষয়টি সরেজমিন তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, মাঠ সংলগ্ন পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযুক্তদের হুমকি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযোগপত্রের অনুলিপি বিরামপুর থানার অফিসার ইনচার্জ এবং চরকাই রেঞ্জ কর্মকর্তার কাছেও প্রেরণ করা হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

এবিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সাথে কথা বললে তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park