1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে মাদ্রাসায় প্রভাষক দম্পতির হাতে শিক্ষক লাঞ্ছিত, নারী শিক্ষক লাঠির আঘাতে আহত — পুলিশ-শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বিরামপুরে মাদ্রাসায় প্রভাষক দম্পতির হাতে শিক্ষক লাঞ্ছিত, নারী শিক্ষক লাঠির আঘাতে আহত — পুলিশ-শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

 

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে চাঁদপুর ফাজিল (স্নাতক) মাদ্রাসায় ঘটে গেছে এক নজিরবিহীন ও নিন্দনীয় ঘটনা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ক্লাস চলাকালীন সময়ে বাংলা প্রভাষক মোছাঃ মেফতাহুন নাহার ও তার স্বামী মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান পদার্থবিজ্ঞান প্রভাষক এ এস এম আশরাফুল আলমকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধর করেন। এসময় বাধা দিতে গেলে জীববিজ্ঞান প্রভাষক জিন্নাত রেহানা লাঠির আঘাতে মাথায় গুরুতর আহত হন। ঘটনায় শিক্ষক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

লিখিত অভিযোগে ভুক্তভোগী আশরাফুল আলম জানান, দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে আলিম ১ম বর্ষ সমাপনী পরীক্ষার খাতা ও নম্বরপত্র জমা না দেওয়াকে কেন্দ্র করে বাংলা প্রভাষক মেফতাহুন নাহারের সঙ্গে তর্ক হয়। একপর্যায়ে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং লাঠি ও জুতা হাতে তুলে মারতে উদ্যত হন। কিছুক্ষণ পর তার স্বামী মিজানুর রহমান শিক্ষক মিলনায়তনে প্রবেশ করে এএসএম আশরাফুল আলমকে কিল-ঘুষি ও জুতাঘাত করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে জীববিজ্ঞান প্রভাষক জিন্নাত রেহানা বাধা দিতে এগিয়ে আসলে তাকেও লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। একইসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ বিষয়ে একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম মুঠোফোনে বলেন, “শিক্ষকদের মধ্যে সংঘর্ষের বিষয়টি ইতিমধ্যেই মাদ্রাসার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-কে অবহিত করা হয়েছে।”

অন্যদিকে অভিযুক্ত শিক্ষিকা মেফতাহুন নাহার ও তার স্বামী মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনার পর আমাদেরকেও প্রিন্সিপালের কক্ষে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। আমরা নিজেরাও ন্যায়বিচার প্রত্যাশা করি।”

এদিকে এ ঘটনায় স্থানীয় শিক্ষক সমাজ ও অভিভাবক মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, “বিদ্যালয় ও মাদ্রাসা হলো শিক্ষার্থীদের নৈতিকতার পাঠশালা। অথচ শিক্ষক-শিক্ষিকারাই যদি প্রকাশ্যে হাতাহাতি ও লাঠিচার্জে লিপ্ত হন, তাহলে ছাত্রছাত্রীদের সামনে কী দৃষ্টান্ত তৈরি হচ্ছে? এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা পুরো শিক্ষা ব্যবস্থার জন্য কলঙ্কজনক।”

শিক্ষক মহল ও স্থানীয়রা দোষীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park