1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে বিদ্যোৎসাহী ব্যাক্তিবর্গের অংশগ্রহণে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বিরামপুরে বিদ্যোৎসাহী ব্যাক্তিবর্গের অংশগ্রহণে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত 

ইব্রাহিম মিঞা
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১১৮ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে  সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে বিদ্যোৎসাহী ব্যাক্তিবর্গের অংশগ্রহণে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ- ২০২৫ পালিত হয়েছে।

শনিবার (১০ মে) সকাল সাড়ে ১০ ঘটিকায় বিরামপুর উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উপলক্ষে উদ্বোধনী, স্থানীয় প্রশাসন এবং বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের অংশগ্রহনে আলোচনা সভা, হাতের সুন্দর লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিত,শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে  স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আমিনুর রহমান, শিক্ষা উপ-সহকারী প্রকৌশলী নূরুদ্দীন,শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ প্রমুখ।

এসময় প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এম.এম. গোলাম মর্তুজা, সহকারী শিক্ষা কর্মকর্তা জনার্দন চন্দ্র দেবশর্মা, নাজিম উদ্দিনসহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিক ও বিদ্যোৎসাহী ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ পালনার্থে পৌরশহরের ২২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় শিক্ষার্থীদের মাঝে ‘বাংলাদেশের প্রকৃতি’ হাতের লেখা প্রতিযোগীতা ও ‘বর্ষাকালের দৃশ্য’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার প্রতিটি বিদ্যালয়ে  জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন করা হয়।

হাতের লেখা প্রতিযোগীতায় প্রস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোস্তারি ইয়াসমিন ১ম, বিরামপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  সৈয়দা আফরিন ২য় ও আইরিশ মুহাম্মদ  ৩য় স্থান অধিকার করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় জান্নাতুল মাওয়া আনিকা ১ম, বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সৈয়দা সাবরিনা আফরিন ২য় ও পলিপ্রয়াগপুর  আদিবাসী ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নোমান রুশদী আদর ৩য় স্থান অধিকার করে।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের আগে আলোচনা সভায় বক্তারা ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মোবাইল ফোন থেকে দূরে রাখতে হবে,সরব পড়ার প্রতি গুরুত্ব দিতে হবে, বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে এছাড়াও বাসায় শিক্ষার্থীরা পড়তে বসছে কিনা এবিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park