1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে জামায়াতের যুব সমাবেশে নেতৃত্ব গড়ার আহ্বান - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বিরামপুরে জামায়াতের যুব সমাবেশে নেতৃত্ব গড়ার আহ্বান

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার পঠিত

 

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা শাখার উদ্যোগে মুকুন্দপুর ইউনিয়ন যুব বিভাগের দায়িত্বশীলদের নিয়ে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার হাবিবপুর মেরিট কেয়ার স্কুলের হলরুমে এই সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুববিভাগের সভাপতি মোকছেদুল মমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি ওয়াজকুরুনী রনি।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা শাখার সেক্রেটারি ও উপজেলা যুববিভাগের দায়িত্বশীল মোঃ আবু হানিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবুল বাশার, মুকুন্দপুর ইউনিয়ন আমীর মোঃ বাবুল হোসেন, ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক ও যুববিভাগের কেয়ারটেকার মশিউর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুববিভাগের সাংগঠনিক সম্পাদক গোলাম মাসুদ, প্রচার সম্পাদক আব্দুল আজিজ, বায়তুলমাল সম্পাদক আবু বক্কর, অফিস সম্পাদক আজিজুল হাকিম, তারবিয়াত সম্পাদক এস্তামুল হক ও ক্রিয়া সম্পাদক রাসেল কবিরসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে দেশের যুব সমাজ এক চরম নৈতিক অবক্ষয়ের মুখোমুখি। মাদক, অপসংস্কৃতি ও বেকারত্বের কারণে তারা বিপথে চলে যাচ্ছে। এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর যুব বিভাগের দায়িত্ব আরও বেড়ে গেছে। তরুণদের আদর্শ, নৈতিকতা ও নেতৃত্বের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আলোকিত ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।

তিনি আরও বলেন, কুরআন-সুন্নাহর আলোকে গড়ে তোলা যুবকই পারবে দেশ ও জাতির মুক্তির অগ্রপথিক হতে।সমাবেশে ইউনিয়নের বিপুল সংখ্যক যুব নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park