1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে ছিনতাইকৃত প্রাইভেট কার উদ্ধার, যুবলীগ নেতা বকুলসহ ৫ জন আটক বগুড়ার ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের সচেতনতায় উন্মোচিত হলো গাড়ি ছিনতাই চক্রের কারসাজি - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বিরামপুরে ছিনতাইকৃত প্রাইভেট কার উদ্ধার, যুবলীগ নেতা বকুলসহ ৫ জন আটক বগুড়ার ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের সচেতনতায় উন্মোচিত হলো গাড়ি ছিনতাই চক্রের কারসাজি

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

 

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে প্রাইভেট কার কেনাবেচার সময় একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের ৫ সদস্যকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছেন বিরামপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বকুল (৫২)। তিনি পৌরশহরের শীমুলতলী গড়েরপার গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।অন্যান্য আটককৃতরা হলেন,বিরামপুর পৌরশহরের শিমুলতলী গ্রামের মৃত আ. হান্নানের ছেলে আবু হোসেন মোস্তফা কামাল (২৯), রংপুর মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসুমপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫২), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মৃত তোতা মিয়ার ছেলে কামরুল হোসেন (৪১), একই এলাকার মৃত আম্বর আলীর ছেলে মাসুদ রানা ওরফে শুভ (৩২)।

ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার গাজীপুর জেলার রূপগঞ্জ এলাকা থেকে একটি প্রাইভেট কার ছিনতাই হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন গাড়ির মালিক আমিনুল ইসলাম (পিতা: আব্দুল হক)। সোমবার বিরামপুর উপজেলার কলেজ বাজার এলাকায় উক্ত ছিনতাইকৃত গাড়িটি ৯ লাখ টাকায় বিক্রির চেষ্টা চলছিল।

এ সময় গাড়ি ক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত হন বগুড়া জেলার শেরপুরের মাইস্যা কার হাউসের মালিক মোয়াজ্জেম হোসেন। তিনি সতর্কতার সঙ্গে বিআরটিএ’র মাধ্যমে গাড়িটির মালিকানা যাচাই করে প্রকৃত মালিককে অবহিত করেন। মালিক নিশ্চিত করেন যে, গাড়িটি শনিবারই ছিনতাই হয়েছিল।

পরবর্তীতে মোয়াজ্জেম হোসেনের তথ্যের ভিত্তিতে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িসহ ৫ জনকে আটক করে। উদ্ধারকৃত গাড়িটি বর্তমানে থানার হেফাজতে রয়েছে।

বগুড়ার ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের তাৎক্ষণিক সতর্কতা ও সাহসিক পদক্ষেপের কারণে গাড়িটি উদ্ধার সম্ভব হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park