1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুর লিজেন্ড কাপ ফাইনালে ভিক্টর টাইগার্স: প্রয়াত মহিউদ্দিন সরকার ভুট্টুর স্মৃতিতে উৎসর্গ” - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বিরামপুর লিজেন্ড কাপ ফাইনালে ভিক্টর টাইগার্স: প্রয়াত মহিউদ্দিন সরকার ভুট্টুর স্মৃতিতে উৎসর্গ”

মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

 

মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে চলছে “বিরামপুর লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫” (সিজন-৪)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় ঐতিহ্যবাহী আনসার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে ভিক্টর টাইগার্স ৬ রানের রোমাঞ্চকর জয় নিয়ে ফাইনালে পা রাখে।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় উদয়ন ক্লাব সংঘ। ব্যাট করতে নেমে ভিক্টর টাইগার্স ২০ ওভারে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৭ রান। জবাবে ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদয়ন ক্লাব সংঘ ২০ ওভারে অলআউট হয়ে করে ১৬২ রান। ফলে মাত্র ৫ রানে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙে যায় তাদের।

ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ভিক্টর টাইগার্সের রতন ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান। একই দলের তুহিন নির্বাচিত হন সেরা খেলোয়াড়।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিরামপুর লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ও ভিক্টর স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা। এ সময় ভিক্টর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক কাদিরুজ্জামান প্রিন্স আবেগঘন কণ্ঠে বলেন—
“আজকের এই জয় আমরা আমাদের প্রয়াত সদস্য মহিউদ্দিন সরকার ভুট্টুর স্মরণে উৎসর্গ করছি।”

এবারের টুর্নামেন্টে মোট ১২টি দল ও প্রায় ১৮০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দলগুলো হলো—ভিক্টর টাইগার্স, উদয়ন ক্লাব সংঘ, এন আর ব্রাদার্স, পিবি ফাইটার্স, ইপিক-ব্লাস্টার, মীম ডিপার্টমেন্ট স্টোর, বিরামপুর লিজেন্ড প্লেয়ার্স অ্যাসোসিয়েশন, এম আর ট্রেডার্স, আয়াশ ওয়ারিয়র্স, লিজেন্ড রাইটার্স, দেওয়ান এন্টারপ্রাইজ জে আর সুপার কিংস এবং সেভেন কিংস।

টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ হিসেবে লিজেন্ড খেলোয়াড়দের মধ্যে সেরা খেলোয়াড়কে দেওয়া হবে একটি ২৪ ইঞ্চি বাইসাইকেল, আর সেরা উদীয়মান খেলোয়াড় পাবেন একটি দুরন্ত বাইসাইকেল।

সম্ভবত চলতি মাসের শেষ সপ্তাহে কিংবা আগামী মাসের প্রথম সপ্তাহে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে এন আর ব্রাদার্স বনাম ভিক্টর টাইগার্স। ক্রিকেটপ্রেমীদের কাছে ফাইনালটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে একটি বিশেষ কারণে—দুই দলের টিম মালিকের সম্পর্ক নানা-নাতি। এন আর ব্রাদার্সের মালিক ইস্তামুল হক দাদা, আর ভিক্টর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক কাদিরুজ্জামান প্রিন্স তার নাতি।

ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রত্যাশা, নানা-নাতির এই ফাইনাল লড়াই জাঁকজমকপূর্ণ ও স্মরণীয় একটি আসর উপহার দেবে বিরামপুরবাসীকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park