1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুর ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন: ৭ হাজারের বেশি রক্তদানে মানবতার অনন্য দৃষ্টান্ত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বিরামপুর ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন: ৭ হাজারের বেশি রক্তদানে মানবতার অনন্য দৃষ্টান্ত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৭২ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে স্বেচ্ছাসেবী সংগঠন “বিরামপুর ব্লাড ব্যাংক”-এর ৬ষ্ঠ বর্ষপূর্তি উৎসবমুখর পরিবেশে কেক কেটে উদযাপন করা হয়েছে।

রবিবার (১০ মে) রাত ৮ ঘটিকায় বিরামপুর আনসারী মার্কেটের
অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির এডমিন প্যানেলের সদস্য,মডেরটর ও স্বেচ্ছাসেবী,রক্ত দাতা সদস্যদের নিয়ে কেক কেটে ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করা হয়। মানবতার সেবায় নিবেদিত এই সংগঠনটি গত ছয় বছরে রক্তদান কার্যক্রমের মাধ্যমে বিরামপুরসহ আশপাশের বিভিন্ন উপজেলায় অসংখ্য মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সংগঠনের সদস্যরা জানান, বর্তমানে বিরামপুর ব্লাড ব্যাংকের নিবন্ধিত ডোনারের সংখ্যা প্রায় ১৪ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত সংগঠনটির মাধ্যমে ৭ হাজারেরও বেশি ব্যাগ রক্ত রোগীদের মাঝে সরবরাহ করা হয়েছে। শুধু বিরামপুর নয়, ফুলবাড়ী, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট, পাঁচবিবিসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায়ও তারা নিয়মিত রক্তদান কার্যক্রম পরিচালনা করে আসছে। এমনকি প্রয়োজনে জেলা শহরসহ দেশের বিভিন্ন স্থানে পরিচিত স্বেচ্ছাসেবী ও রক্তদাতাদের সমন্বয়ে রক্ত সংগ্রহ করেও রোগীদের সহযোগিতা করা হয়েছে।

সংগঠনের এডমিন প্যানেলের সদস্য শরিফুল আলম জানান, অনেক অসহায় রোগী রয়েছেন যাদের রক্তের ক্রস-ম্যাচিং এবং ব্লাড সংগ্রহের ব্যাগ নেয়ার খরচ বহন করার সামর্থ্য ছিল না। তাদের পাশেও সংগঠনটি দাঁড়িয়েছে এবং মানবিক সহায়তা প্রদান করেছে। তিনি বলেন, “এটি সম্পূর্ণ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সকল স্বেচ্ছাসেবক, রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”

এডমিন প্যানেলের আরেক সদস্য ইরফান আনসারী সুমন বলেন, “আমাদের সংগঠনের মাধ্যমে প্রায় ১৪ হাজার নিবন্ধিত সদস্যের সমন্বয়ে ৭ হাজারের বেশি মানুষের মাঝে রক্ত পৌঁছে দিতে পেরেছি। রক্তদান একটি মহৎ কাজ। সবাইকে মানবতার সেবায় এগিয়ে আসতে হবে।”

বিরামপুর ব্লাড ব্যাংকের এডমিন প্যানেলে রয়েছেন— সোলায়মান, আব্দুল্লাহ আল মামুন, আরমান আলী, মোঃ ইরফান আনছারী সুমন, মোক্তাদির রহমান রাব্বি, প্রিন্স আরিয়ান ও শরিফুল আলম।
এছাড়াও মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন— ওমর সাইবিন, হাফেজ মারুফ বিল্লাহ, মিনহাজুল ইসলাম, সাকিবুল হাসান, ইশতিয়াক মুইন ও নাজমুল হাসান।

মানবতার সেবায় তরুণদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। স্বেচ্ছায় রক্তদানের মতো মহৎ কাজে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে বিরামপুর ব্লাড ব্যাংকের এই কার্যক্রম প্রশংসিত হচ্ছে সর্বমহলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park