1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে আগুন, গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাঁই। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে আগুন, গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাঁই।

খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর(ব্রাহ্মণ বাড়ীয়া)
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত


খ ম,জায়েদ হোসেন, নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া)

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আমতলী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় শনিবার ১১ নভেম্বর গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র, গ্রাহকদের সঞ্চয় হিসাবের খাতা, ঋণ সংক্রান্ত ফাইল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের  ধারণা.  দূর্বৃত্তরা ব্যাংকের জানালার গ্রিল ভেঙে ভেতরে আগুন ধরিয়ে  দিয়ে থাকতে পারে। 
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ব্যাংকের ভেতরে অবস্থানরত প্রহরী হঠাৎ ধোঁয়ার গন্ধ পেয়ে বিষয়টি টের পান। তিনি দ্রুত বাইরে বেরিয়ে চিৎকার দিলে আশপাশের দোকানদার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং খবর দেন ফায়ার সার্ভিসে। খবর পেয়ে বিজয়নগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ব্যাংকের ভেতরের কাঠের আসবাব, কম্পিউটার, ফাইলসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়।
গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক বলেন, “রাতের বেলা কে বা কারা জানালা ভেঙে আগুন দিয়েছে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এতে আমাদের বহু গুরুত্বপূর্ণ ফাইল ও গ্রাহকদের হিসাব বই পুড়ে গেছে। ব্যাংকের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।”তিনি আরও জানান, আগুন লাগার পরপরই স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও পুলিশকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park