1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাল্যবিবাহ, যৌতুক ও মাদক নির্মূল করতে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে, ইঞ্জি: জাবেদ আবছার চৌধুরী - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বাল্যবিবাহ, যৌতুক ও মাদক নির্মূল করতে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে, ইঞ্জি: জাবেদ আবছার চৌধুরী

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে বাল্যবিবাহ, যৌতুক ও মাদক বিরোধী ক্যাম্পেইন ও অভিষেক অনুষ্ঠান ২৩ নভেম্বর বিকাল চারটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।
উদযাপন পরিষদের চেয়ারম্যান ও শানিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম সাহাব উদ্দিনের সভাপতিতে কর্মসূচি উদ্বোধন করেন মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও এম এ ইলেকট্রিক কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম।
প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউআরজিসির বাংলাদেশ গ্লোবাল এম্বাসেডর মতিউর রহমান সৌরভ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহ-সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী, বিভাগীয় কমিটির সহ-সভাপতি লায়ন শামসুজ্জামান সুমন, সহ-সভাপতি হারুনুর রশিদ দিদার, সহ-সভাপতি মোঃ নুরুন্নবী মিঞা, শরণ এর এক্সিকিউটিভ ডাইরেক্টর অলক বিকাশ বড়ুয়া, পুলিশ কর্মকর্তা সুজন বড়ুয়া।
বক্তব্য রাখেন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, নুর নবী রাজু, আমির হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক মীর হোসেন মাসুম, অর্থ সম্পাদক আব্দুল কাদের প্রমূখ।
কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নুর জামাল চৌধুরী, লায়ন সুমন চক্রবর্তী, মিজানুর রহমান, মোঃ কামরুল ইসলাম, হাবিবুল্লাহ চৌধুরী স্বপন, জাকির হোসেন টিটু, মোঃ আবদুর রউফ,আনিসুল ইসলাম, স্বাধীন বর্মন, মুত্তালিব হোসেন, ফজলুল করিম কামাল, মোহাম্মদ জানে আলম রনি, নুরুল হক চৌধুরী, মোঃ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ রাব্বি হোসেন, মোহাম্মদ আলাউদ্দিন, বিপ্লব আচার্য, লাকি আক্তার সাবরিনা সাবা, নাজমা আক্তার, আমেনা বেগম ডলি, শ্রাবন্তী শুক্লা, নূর কাউছার পারভিন, শারমিন আক্তার, নুর ফাতেমা আইভি সহ আরো অনেকে।
বক্তারা বলেন, যৌতুক মাদক বাল্যবিবাহ এগুলো সামাজিক ব্যাধি। আর এই ব্যাধিকে নির্মূল করতে সরকারি বেসরকারি পদক্ষেপের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, আসুন আপনি আমি আমরা সবাই মিলে বাল্যবিবাহ যৌতুক মাদক নামক অভিশাপকে সমাজ থেকে নির্মূল করতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park