
আক্কাস আলী খান,রাজবাড়ী জেলা প্রতিনিধি
বাংলাদেশ জিন্দাবাদ! শহীদ জিয়া অমর হোক! খালেদা জিয়া জিন্দাবাদ! তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ।
বালিয়াকান্দির মাটি, বিএনপির ঘাঁটি। সাবু ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।
বিভিন্ন শ্লোগানে মুখোরিত ছিল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি কুঠির মাঠ প্রাঙ্গন।
আজ ৩ রা নভেম্বর ২০২৫ ইং রোজ সোমবার বিকাল তিন ঘটিকার সময় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার কুঠির মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
দুপুর গড়ার সাথে সাথে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্লোগান নিয়ে ছুটে আসে তাদের প্রানের নেতাকে দেখার জন্য কারণ জননেতা বীর মুক্তিযোদ্ধা জনাব নাসিরুল হক সাবু ভাই অসুস্থ থাকার পর সুস্থ হয়ে ফিরে আসেন তার নির্বাচনী এলাকায়
জননেতা জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীর্ষ প্রতীকের পক্ষে জনমত সংগ্রহের লক্ষ্যে এক জনসভার আয়োজন করা হয়েছে।
জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নাসিরুল হক (সাবু), সাবেক সংসদ সদস্য রাজবাড়ী-০২ ও সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সাবেক সংসদ সদস্য রাজবাড়ী-০১ ও সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের সুযোগ্য কন্যা চৌধুরী নায়েব ইউসুফ যুগ্ম সাধারণ সম্পাদক মহিলা দল কেন্দ্রীয় কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খোন্দকার নাসিরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ফরিদপুর-০১ ও সহ-সভাপতি জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি।
এছাড়া ছিলেন বালিয়াকান্দি, কালুখালী ও পাংশা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা
এসময় বক্তারা জানাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য জননেতা বীর মুক্তিযোদ্ধা জনাব নাসিরুল হক সাবু ভাইয়ে পক্ষে কাজ করার আহ্বান জানান।
জনসভা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খোন্দকার মশিউল আলম চুন্নু সাবেক সাধারণ সম্পাদক বালিয়াকান্দি উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ।
জনসভায় সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান, সাবেক সভাপতি বি.এন.পি বালিয়াকান্দি উপজেলা শাখা ও সাবেক চেয়ারম্যান ইসলামপুর ইউনিয়ন পরিষদ।
জনসভা পরিচালনা করেন মীর মনিরুজ্জামান বাবু সাবেক সভাপতি জামালপুর ইউনিয়ন বিএনপি।