
মেহেদী হাসানঃপিরোজপুর প্রতিনিধি।
শুক্রবার (১৫ আগস্ট ) বিকালে নাজিরপুরের বাবুরহাট হাইস্কুল মাঠে আরাফাত রহমান কোকো সৃত্মি ৮ দলীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে দেপাড়া (বাগেরহাট) ডিএফ ফুটবল একাদশ কে ৪- ৫ গোলে পরাজিত করে বাবুরহাট ফ্রেন্ডস ক্লাব ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হয়েছেন। উভয় দলে আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা শুরু হয়ে গোলশূন্য অবস্থায় শেষ হলে ট্রাইবেকারে বাবুরহাট ফ্রেন্ডস ক্লাব জয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ্জ মিজানুর রহমান দুলাল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক রেজাউল করিম লিটন, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ফরাজী , পিরোজপুর জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি রেজাউল করিম মিটুল ,সাধারণ সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মোঃলিটন খান, নাজিরপুর উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এর সভাপতি আবুল কালাম আজাদ লিলন -নাজিরপুর উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাংগঠনিক সম্পাদক, পিরোজপুর জেলা ছাত্রদল এর সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রুবেল ,সেখমাটিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রাজু সরদার, সেখমাটিয়া ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক আঃ জব্বার শেখ, মোঃতাফসির হোসেন শেখ, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আইয়াদুল বেপারী, বিএনপি নেতা মোঃ ফারুক মৃধা ।মোঃ বাবুল শেখ( যুগ্ম আহ্বায়ক বাবুরহাট ফ্রেন্ডস ক্লাব -সাংবাদিক দৈনিক প্রভাত। বিজয়ী দলের অধিনায়কের হাতে প্রাইজ মানি দলের তুলে খেলার প্রধান অতিথি মোঃমিজানুর রহমান দুলাল,আহ্বায়ক নাজিরপুর উপজেলা বিএনপি, অপরদিকে রানার্স আপ দল অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান ।ফাইনাল খেলায় নৈপুণ্যতার জন্য আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর জেলা শাখার সভাপতি রেজাউল করিম মিটুল ভাই বসুন্ধরা কিংসের খেলোয়াড় মোঃরিয়াজ কে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এর জার্সি উপহার প্রদান করেন।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন মোঃজহিরুল ইসলাম জহির,সভাপতি বাবুরহাট ফ্রেন্ডস ক্লাব ও সদস্য সচিব সেখমাটিয়া ইউনিয়ন বিএনপি। খেলায় সার্বিক ব্যবস্থায় ছিলেন মোঃ সোহেল রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক, নাজিরপুর উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ।