1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারায় গোয়াল ঘরে আগুনে পুড়ে ছাই গরু ছাগলসহ হাঁস মুরগি - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

বাগমারায় গোয়াল ঘরে আগুনে পুড়ে ছাই গরু ছাগলসহ হাঁস মুরগি

আতাউর রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

মোঃ আতাউর রহমান

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের চন্ডিপুর গ্রামে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গরু ছাগল ও হাঁস মুরগি । মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত তিন টার দিকে বাগমারা উপজেলা চন্ডিপুর গ্রামের মৃত: তরিকুল্লাহর ছেলে মো: আমেদ আলী এবং আ: হমিদের ছেলে মো: মিঠুর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্র জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় প্রতি দিনের মত তারা তাদের বাড়ীর পাশের আলাদা দুটি গোয়াল ঘরে ৮ টি গরু, ৪টি ছাগল ও কিছু হাঁস ও মুরগি রেখে বাড়ীর সবাই ঘুমিয়ে পড়েন।গভীর রাতে গরুর চিৎকার ও ছট ফটানির শব্দে ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে উঠে দেখে গোয়ালঘর দুটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। স্থানীয়দের ধারণা মশা তাড়ানোর কয়েল থেকে আগুনটি লাগতে পারে।

তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে বাড়ির নিজস্ব মর্টার চালু করে অনেক চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ৪ টি গরু ১টি ছাগল ও কিছু হাঁস মুরগি পুড়ে মারা যায়। আগুনে দগ্ধ হয়েছে আরো ৪ টি গরু ও তিনটি ছাগল।

বর্তমানে তারা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। এ ঘটনায় তাদের পরিবারে অন্তত ৮/৯ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা।

হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সিদ্দিক জানান, আমি ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করেছি। তবে এ বিষয়ে কেউ লিখিত কোন অভিযোগ দেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park