1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাকেরগঞ্জে ছাত্র আন্দলে শহীদ পরিবারকে জামাতের আর্থিক সহায়তা প্রদান। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বাকেরগঞ্জে ছাত্র আন্দলে শহীদ পরিবারকে জামাতের আর্থিক সহায়তা প্রদান।

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৩৭ বার পঠিত

বরিশাল-বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়েতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের জন্য দোয়া ও আর্থিক সহায়তার অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ( সাবেক এমপি)। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মেঝো পুত্র আলহাজ্ব শামীম সাঈদী, সহকারী সেক্রেটারি মাওলানা এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালসহ জেলা, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা বি এন পি ও ইসলামি আন্দলন বাংলাদেশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে মিয়া গোলাম পরোয়ার বলেন, লাখো ছাত্র জনতার উত্তাল গণআন্দোলনে শেখ হাসিনা পরাজিত হয়েছে। শেখ হাসিনা পালানোর চারদিন আগে জামায়াতকে নিষিদ্ধ করেছে। আর মহান আল্লাহ হাসিনাকে নিষিদ্ধ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন।
আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন করার মাধ্যমে জাতি নতুন এক বাংলাদেশ পেয়েছে। বৈসম্য বিরোধী ছাত্ররা নিজের জীবন বাজি রেখে যেভাবে লড়াই করেছে তা ইতিহাসেরর পাতায় সর্নাঅক্ষরে লিখা থাকবে। সোমবার (২৬ আগস্ট) বেলা ১১টায় বাকেরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে নিহতদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শহীদ পরিবারকে উদ্দিশ্য করে বলেন, আমরা চাইলেই আপনাদের স্বজনদের ফিরিয়ে দিতে পারবোনা। আমরা যতই আপনাদের শান্তনা দেই পরিবার আপনজন হারানোর ব্যাথা কেবল তারাই বুজে যার হারিয়ে যায়। আল্লাহ তায়ালা তাদেরকে শহীদি মৃত্যু দান করেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
আমরা সুখে দুখেঃ সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ৬ পরিবারের মাঝে ১২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন জামায়াত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাকেরগঞ্জ উপজেলায় ছয়জনের মাঝে এ অর্থ সহায়তা দেওয়া হয়। তারা হলো- শাওন সিকদার, আব্দুল ওয়াদুদ, রবিউল ফরাজী, আরিফুর রহমান রাসেল, শহীদ মো. সুমন ও মো.সাজিদের সহায়তা প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park