1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক পর্যায়ে শাপলা কাব ও পিএস মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক পর্যায়ে শাপলা কাব ও পিএস মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

এম,মছিবুর রহমান বাবুল, জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

বাংলাদেশ জাতীয় স্কাউটস প্রশিক্ষণ বিভাগের নির্দেশ অনুযায়ী সারা বাংলাদেশে ২০২৫ সালের অঞ্চল পর্যায়ে শাপলা কাব আ্যাওয়ার্ড ও পিএস আ্যাওয়ার্ড মূল্যায়ন ও ব্যবহারিক সাঁতার সহ পরীক্ষা প্রত্যেক বিভাগের পরিচালনায় বিভিন্ন উপজেলার ভ্যেনুতে এই মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় একই তারিখে প্রতিটি উপজেলা পৌরসভা ও মেট্রো স্কাউটসে সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম জেলার পটিয়া, চন্দনাইশ উপজেলার মোট ৮২ জন পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে শাপলা কাব এবং পিএস মূল্যায়ন পরীক্ষা সকাল ৯.৩০ মিনিটে শুরু করে দুপুর ২ টায় শেষ হয়। উক্ত পরীক্ষায় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন,স্কাউটার কামরুন্নাহার এলটি,স্কাউটার মোস্তাফিজুর রহমান এএলটি, স্কাউটার জাহিন হোসেন এএলটি, স্কাউটার আলহাজ্ব এম,মছিবুর রহমান বাবুল উডব্যাজার, স্কাউটার মোহাম্মদ নাছির উদ্দিন উডব্যাজার।এবং উপজেলা সমন্বয়কারী ও উপজেলা স্কাউটস সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা সম্পাদক,চরকানায় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পীযুষ কুমার দে সহ আরও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park