1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বর্তমান সরকারের দোসররা বড় স্বৈরাচার : বঙ্গবীর কাদের সিদ্দিকী - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

বর্তমান সরকারের দোসররা বড় স্বৈরাচার : বঙ্গবীর কাদের সিদ্দিকী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১২৬ বার পঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমি দেশবাসী ও আন্তর্জাতিক সমাজের কাছে বলতে চাই, চব্বিশের আন্দোল আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি। তাদের সমথর্ন করি, কিন্তু বর্তমানে চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে। আমি ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে, কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে- এটা আমরা আশা করি নাই। আওয়ামী স্বৈরাচার ও তাদের দোসরদের থেকে বর্তমান সরকারের দোসররা বড় স্বৈরাচার। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে টাঙ্গাইলের নিজ বাসায় অনির্ধারিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন দেশ স্বাধীন হতো না, তেমনিভাবে লতিফ সিদ্দিকীর জন্ম না হলে টাঙ্গাইল হতো না- আমরা রাজনীতি করতে পারতাম না। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের অবস্থা তৈরি করা দরকার, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার।

লতিফ সিদ্দিকী ইস্যুতে বঙ্গবীর বলেন, বৃহস্পতিবার সকালে ‘মঞ্চ-৭১’ নামের একটি সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে গেলে ‘মব’ সৃষ্টি করে লতিফ সিদ্দিকীকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে। আমরা চাই তাকে স্বসম্মানে ছেড়ে দেওয়া হোক। যদি তার নামে কোন মামলা থাকে- তাহলে আমরা আইনিভাবে লড়বো বলেও মন্তব্য করেন বঙ্গবীর।
ওই সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park